ক্যারিয়ার বাঁচাতে শয্যাদৃশ্য, সুযোগ নিয়েছিল ২ জন নামি অভিনেতা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 25 May, 2022, 11:43 AM
ক্যারিয়ার বাঁচাতে শয্যাদৃশ্য, সুযোগ নিয়েছিল ২ জন নামি অভিনেতা
৯০ দশকের অন্যতম নায়িকা মাধুরী দীক্ষিত। বলিউডের রানী বললে তার নাম প্রথমে আসে। অভিনয় থেকে শুরু করে নাচ সবেতেই তার জুড়ি মেলা ভার। কিন্তু যে অভিনেত্রীর জনপ্রিয়তা এতোটা তার জীবনেও এসেছে চড়াই উতরাই এর বহু ধাপ।
সালটা ১৯৮৪ বলিউডের বাঙালি পরিচালক হীরেন নাগ এর হাত ধরে ছবির জগতে পা রাখলেন পরবর্তী সময়ের সুপারস্টার মাধুরী দীক্ষিত। টলিউডের সেকালের সুপারস্টার তাপস পালের বিপরীতে অবোধ ছবির মাধ্যমে অভিষেক ঘটলো মাধুরী দীক্ষিতের।
তবে শুরুর যাত্রাটা এতোটাও সহজ ছিল না। ছবি তো করলেন বেশ কিছু কিন্তু তা মানুষের মনে দাগ কাটতে পারলো না। প্রথমদিকে তার বেশ কয়েকটি ছবি ফ্লপ হয়। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে তিনি মানব হত্যা নামের একটি বি গ্রেড ছবিতে অভিনয় করেন। কিন্তু কয়েক বছরের মধ্যে তিনি বুঝতে পারেন যে এইভাবে হবে না।
এমন সময় দয়াবান নামক ছবির অফার আসে তার কাছে, যার বিপরীতে ছিলেন বিনোদ খান্না। তিনি ভেবেছিলেন নামী অভিনেতার সাথে অভিনয় করলে ক্যারিয়ার কিছুটা এগোবে। কিন্তু সিনেমায় চুম্বন ও শয্যা-দৃশ্যে অভিনয়ের জন্য সমালোচিত হন তিনি। মনস্থির করে নিয়েছিলেন আর কোনও সাহসী দৃশ্যে অভিনয় করবেন না।
এরপরই তার কাছে আসে পারিন্দা ছবির অফার। তবে এখানেও সমস্যা সৃষ্টি হয় ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে। তিনি দ্বন্দ্বে পরে যান এই ছবিতে অভিনয় করবেন কিনা তাই ভেবে। পরিচালকের সাথে কথা বলে তিনি বুঝতে পারেন এই দৃশ্য কুরুচিকর নয়। অতঃপর সেখানে তিনি অভিনয় করেন। আর তারপরেই পান বিপুল সাফল্য। আস্তে আস্তে জনপ্রিয় হতে থাকেন তিনি। তবে তাঁর ঘনিষ্ঠ মহল থেকে জানা যায় দয়াবান ও প্রেম প্রতিজ্ঞা করতে গিয়ে তিনি অস্বস্তিতে পড়েছিলেন। তার বিনোদ খান্না ও রঞ্জিতের আচরণ স্বাভাবিক বলে মনে হয়নি। সূত্র: সংবাদ সফর