|
৩৪ বছর বয়সেও ইডেন কলেজ ছাত্রলীগের পদে!
নতুন সময় ডেস্ক
|
|
৩৪ বছর বয়সেও ইডেন কলেজ ছাত্রলীগের পদে! ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার মজিবর রহমান ও আনোয়ারা বেগম দম্পতির মেয়ে রুমি। উপজেলা নির্বাচন অফিসের হালনাগাদ তথ্য ও জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী তার জন্মতারিখ ১৯৮৭ সালের ১৬ নভেম্বর। সেই হিসাবে ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণার দিন তার বয়স হয় ৩৪ বছর ৫ মাস ২৭ দিন। এত বেশি বয়স নিয়েও কীভাবে ছাত্রলীগের পদ পেলেন এ নিয়ে প্রশ্ন অনেকেরই। ![]() ৩৪ বছর বয়সেও ইডেন কলেজ ছাত্রলীগের পদে! এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, সম্মেলনের দিন কারও বয়স থাকলে (২৯ বছরের কম বয়সী হলে) সে পদে আসতে পারে। ইডেন কলেজ ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন হয় ২০১৯ সালের ২৪ জুলাই। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের এই বক্তব্য আমলে নিলে সম্মেলনের দিন রুমির বয়স ছিল ৩১ বছর ৮ মাস ৮ দিন। সেই হিসাবে ছাত্রলীগে তার পদ পাওয়া গঠনতন্ত্রপরিপন্থি। এ বিষয়ে জানতে চাইলে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের নতুন কমিটির সহ-সভাপতি উম্মে রুমান রুমি গণমাধ্যমকে বলেন, ‘অভিযোগ থাকতেই পারে। যখন কোনো কমিটি হয়, তখন কিছু অভিযোগ হয়েই থাকে। কিন্তু ঘটনাটা সত্য নয়।’ এই প্রতিবেদকের কাছে তার জন্মতারিখ নিশ্চিতের প্রমাণাদি আছে জানালে রুমি বলেন, ‘শুনেন ভাইয়া, আসলে কী বলবো। আসলে বলার কিছু নেই।’ নিজের এই জন্মতারিখ ভুল প্রমাণ করতে পারবেন কি না? জানতে চাইলে তিনি বলেন, ‘আচ্ছা ভাইয়া আমি আপনাকে পরে কল দিচ্ছি।’ গত শুক্রবার (১৩ মে) ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে বিবাহিত, অধিক বয়সী ও বিতর্কিতরা পদ পেয়েছেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে ওইদিন রাতে ইডেন কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়। এসময় নতুন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের কক্ষে তালা দেন বিক্ষুব্ধরা। পরে ভোররাতে পরিস্থিতি শান্ত হয়। সূত্র: জাগো নিউজ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
