ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বন্ধুদের সঙ্গে কক্সবাজারে এসেছিলেন তরুণী, ৪ দিন পর হাসপাতালে মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 19 May, 2022, 11:17 AM

বন্ধুদের সঙ্গে কক্সবাজারে এসেছিলেন তরুণী, ৪ দিন পর হাসপাতালে মৃত্যু

বন্ধুদের সঙ্গে কক্সবাজারে এসেছিলেন তরুণী, ৪ দিন পর হাসপাতালে মৃত্যু

কক্সবাজারে ভ্রমণে আসা এক তরুণী হাসপাতালে ৪ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছে। পুলিশ জানিয়েছে, অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হওয়ায় লাবণী আকতার (১৯) নামে এই তরুণীকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

বুধবার (১৮ মে) দুপরে সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় তরুণীর সঙ্গে আসা ৪ বন্ধুর মধ্যে ২ জনকে আটক করা হয়েছে।

লাবণী আকতার ঢাকার যাত্রাবাড়ী এলাকায় বসবাসকারী বরগুনার মনির হোসেনের কন্যা। এ ঘটনায় আটক তরুণরা হলেন যাত্রাবাড়ী এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে কামরুল আলম (২০) ও আবদুর রহমানের ছেলে আরিফ রহমান নিলু (২১)।

কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) সেলিম উদ্দিন জানান, ১১ মে ৪ বন্ধুসহ কক্সবাজার আসেন ওই তরুণী। তারা কলাতলীর বীচ হলিডে নামে একটি আবাসিক হোটেল অবস্থান নেন। ওখানে ১৪ মে অসুস্থ হলে তরুণীকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, অবস্থার অবনতি হলে ১৬ মে তরুণীকে আইসিইউতে স্থানান্তর করা হয়। ৪ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার বেলা সাড়ে ১২টায় তরুণী মারা যান। ইতোমধ্যে মেয়েটির পিতাসহ অভিভাবকরা কক্সবাজারে অবস্থান করছেন।

ওসি বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তরুণীর সঙ্গে আসা ৪ বন্ধুর মধ্যে ২ জনকে আটক করা হয়েছে। অতিরিক্ত মদ্যপানে তরুণী অসুস্থ হয়ে পড়ে বলে তারা স্বীকার করেছে। অপর ২ বন্ধু পালিয়ে গেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status