ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
এবার আরেক অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 19 May, 2022, 11:03 AM

এবার আরেক অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

এবার আরেক অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

দুদিন আগে ভারতীয় বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ পল্লবী দের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। এবার আরেক মডেল-অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার।

টাইমস অব ইন্ডিয়ার খবর, কেরালার চক্করপরম্বুতে ২৬ বছর বয়সি রূপান্তরকামী মডেল ও অভিনেত্রী শেরিন সেলিন ম্যাথিউর ঝুলন্ত মরদেহ নিজ অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয়েছে।

খবরে প্রকাশ, মৃতের রুমমেটরা অভিনেত্রীকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। বন্ধুদের সঙ্গে ব্যক্তিগত মতপার্থক্যের কারণে বিষণ্ণতায় ভুগছিলেন শেরিন।

পুলিশ অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করেছে। তদন্ত চলছে। তবে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, শেরিন আত্মহত্যা করেছেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status