ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বই পড়লে টাকা আয় এবং কারামুক্তি!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 18 May, 2022, 7:04 PM

বই পড়লে টাকা আয় এবং কারামুক্তি!

বই পড়লে টাকা আয় এবং কারামুক্তি!

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার জন্য বিচার শুরুর আগে কারাগারে কয়েক যুগও পার হয়ে যায় অনেক কারাবন্দির। তাদের কারাজীবনকে ‘অর্থবহ’ করতে বই পড়া এবং সংস্কৃতি চর্চার ব্যবস্থা করেছে সে দেশের একটি কারাগার।

সম্প্রতি দক্ষিণ অ্যামেরিকার আরেক দেশ বলিভিয়াতেও শুরু হয়েছে এমন উদ্যোগ। একটি-দুটি নয় মোট ৪৭টি কারাগারে চালু হয়েছে ‘বুকস বিহাইন্ড বার’ প্রকল্প। এই প্রকল্পের অধীনে প্রত্যেকটি কারাগারে খোলা হয়েছে লাইব্রেরি। অনেক কারাবন্দীর মধ্যে শুরু হয়েছে বই পড়ার হিরিক!

বলিভিয়াতে মৃত্যুদণ্ড নেই। তবে ব্রাজিলের মতো সেখানেও বিচারপ্রক্রিয়া অতি মন্থর এবং দীর্ঘ। তাই বিচার সহজে শুরু হয় না, শুরু হলে শেষ হতে হতে জীবন পেরিয়ে যায় অনেকের। শাস্তির মেয়াদ শেষ করে মুক্ত জীবনে ফেরা যেন সৌভাগ্যের বিষয়। এই অনিশ্চিত, একঘেঁয়ে জীবনে পরিবর্তন এনেছে বই। ৪৭ টি কারাগারের অন্তত ৮৬৫ জনের ‘ঘনিষ্ঠ বন্ধু’ হয়ে গেছে বই।

ব্রাজিলের কারাগারে বই পড়ছেন কারাবন্দিরা।ব্রাজিলের কারাগারে বই পড়ছেন কারাবন্দিরা।

শুধু সময় কাটানোর কথা বললে ‘বুকস বিহাইন্ড বার’ প্রকল্প হয়ত এত সফল হতো না। কারাগারে একঘেঁয়েমি দূর করার বিষয়টি তো আছেই, তার সঙ্গে বিশেষ দুটি প্রণোদনাও যোগ করেছে কারা কর্তৃপক্ষ।

অনেক কারাবন্দী এর আগে কোনোদিন বই স্পর্শ করেছেন কিনা সন্দেহ। কয়েদি জ্যাকুলিন জানালেন, এমন ‘নিরক্ষরদের’ জন্য ‘বুকস বিহাইন্ড বার’ প্রকল্প নিয়ে এসেছে ‘নতুন জীবন’ শুরুর সুযোগ। বর্ণমালার সঙ্গে পরিচিত হয়ে, বই পড়তে শিখে জীবনের নতুন অর্থ খুঁজে পাচ্ছেন অনেকেই। কারাবন্দীদের বিভিন্ন কাজের বিনিময়ে প্রতিদিন ৮ বলিভিয়ানো, অর্থাৎ ১.১৮ ডলার করে দেয় কারা কর্তৃপক্ষ। এখন যোগ হয়েছে বই পড়লে শাস্তি মওকুফের বোনাস।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status