বিপুল পরিমাণ অনুমোদনবিহীন মোবাইল হ্যান্ডসেটসহ ৬ জন আটক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 18 May, 2022, 7:03 PM সর্বশেষ আপডেট: Wednesday, 18 May, 2022, 7:07 PM
বিপুল পরিমাণ অনুমোদনবিহীন মোবাইল হ্যান্ডসেটসহ ৬ জন আটক
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর এনফোর্সমেন্ট এন্ড ইন্সপেকশন টিম ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (RAB-৪) এর যৌথ অভিযানে রাজধানীর মিরপুর-২ এলাকার মিরপুর শপিং কমপ্লেক্সের ০৭ টি দোকান থেকে অনুমোদনবিহীন ২১৩টি মোবাইল হ্যান্ডসেটসহ ০৬ জনকে আটক করা হয়েছে।
অভিযানকৃত দোকানগুলোর মধ্যে মোবাইল ল্যাব থেকে ৩৪ টি, মোবাইল এন্ড গেজেট থেকে ৩১টি, টেক ফ্যাক্টরি থেকে ০৯টি, গ্যাজেট ভিলা -৬৩৯ থেকে ৩৩টি, গ্যাজেট ভিলা-৬৬২ থেকে ৩১টি, গ্যাজেট ভিলা-৬৭১ থেকে ৩৩টি এবং কোরাস থেকে ৪২ টি বিভিন্ন মডেলের হ্যান্ডসেট জব্দ করা হয়।
আটককৃতরা দীর্ঘদিন ধরে অনুমোদনবিহীন মোবাইল হ্যান্ডসেটের ব্যবসা চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১, (সংশোধিত-২০১০) অনুযায়ী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।