ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
সেন্ট মার্টিনের প্রথম ক্রিকেটার হিসেবে উইন্ডিজ দলে কিয়েসি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 10 May, 2022, 7:00 PM

সেন্ট মার্টিনের প্রথম ক্রিকেটার হিসেবে উইন্ডিজ দলে কিয়েসি

সেন্ট মার্টিনের প্রথম ক্রিকেটার হিসেবে উইন্ডিজ দলে কিয়েসি

আসন্ন নেদারল্যান্ডস ও পাকিস্তান সফরের জন্য ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। যেখানে ক্যারিবীয় সাগরের পাড়ে ডাচ অংশের দ্বীপ সেন্ট মার্টিন থেকে প্রথম কোনো খেলোয়াড় হিসেবে ডাক পেয়েছেন কিয়েসি কার্টি।

অর্থাৎ, সেন্ট মার্টিনের প্রথম ক্রিকেটার হিসেবে উইন্ডিজ দলে ডাক পেয়েছেন কিয়েসি। এর মাধ্যমে ইতিহাসের পাতায় নাম লেখালেন ২৫ বছর বয়সী এই ব্যাটার। আগামী ৩১ মে থেকে শুরু হতে যাওয়া এই দুই সিরিজে ওয়ানডে সুপার লিগের অধীনে মোট ৬টি ওয়ানডে খেলবে ক্যারিবীয়রা।

নিকোলাস পুরানকে অধিনায়ক করে ঘোষিত এই দলে নতুন ডাক পেয়েছেন জেডেন সিলস, শারমন লুইস আর কিয়েসি কার্টি। ২৫ বছর বয়সী কার্টির ডাক পাওয়া সবচেয়ে বড় চমক। ২৩টি লিস্ট ‘এ’ ম্যাচে ২৫.০৫ গড়ে রান করেছেন এই ব্যাটার। তবে তিনি নির্বাচকদের নজরে এসেছেন গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৫৭ আর ৪৯ রানের দুটি ইনিংস খেলে।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড:
নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, শামারাহ ব্রুকস, কিয়েসি কার্টি, আকিল হোসেন, আলজেরি জোসেফ, ব্রেন্ডন কিং, শারমন লুইস, কাইল মায়ার্স, অ্যান্ডারসন ফিলিপ, রভম্যান পাওয়েল, জেডেন সিলস, রোমারিও শেফার্ড, হেইডেন ওয়ালশ জুনিয়র।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status