সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশে এসে পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। রোববার (৮ মে) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে শ্রীলঙ্কা দলকে বহনকারী বিমানটি। এ সফরে চট্টগ্রাম ও ঢাকায় দুটি টেস্ট খেলবে লঙ্কানরা।
এদিকে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের আনুষ্ঠানিক অনুশীলন শুরু হয়ে গেলেও যোগ দিতে পারেননি সাকিব আল হাসান। পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। এ জন্য দুই দিনের ছুটি নিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের এ পোস্টার বয়। সোমবার (০৯ মে) থেকে চট্টগ্রামে দলীয় অনুশীলন শুরু হয়। গতকাল রাতে দল মুমিনুল হকের দল চট্টগ্রামে পৌঁছায়। সাকিবের যোগ দেওয়ার কথা রয়েছে ১১ মে থেকে।
সোমবার (৯মে)বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস জানায়, সাকিব দুই দিনের ছুটি নিয়েছেন। মঙ্গলবার রাতে দেশে ফেরার কথা রয়েছে। বুধবার তার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা।'
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫ মে থেকে শুরু হবে প্রথম টেস্ট। আজ থেকে ১৪ মে পর্যন্ত টানা অনুশীলন করবে দল। সাকিবের মতো যোগ দেননি মোসাদ্দেক হোসেন সৈকতও। তিনি বিসিবি একাদশের হয়ে বিকেএসপিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন শ্রীলঙ্কার বিপক্ষে। ১২ মে তার যাওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ স্কোয়াড
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসরাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহীদুল ইসলাম ও শরীফুল ইসলাম (ফিটনেস পরীক্ষায় পাস করলে)।