ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবশেষে প্রকাশ্যে শবনম ফারিয়ার স্বামীর ছবি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 9 May, 2022, 8:36 PM
সর্বশেষ আপডেট: Monday, 9 May, 2022, 8:38 PM

অবশেষে প্রকাশ্যে শবনম ফারিয়ার স্বামীর ছবি

অবশেষে প্রকাশ্যে শবনম ফারিয়ার স্বামীর ছবি

পারিবারিকভাবে, ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। বরের নাম জাহিন। তিনি বিদেশে লেখাপড়া শেষ করে দেশেই থাকছেন তিনি। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছেন।

তবে সম্প্রতি নয়, দুই মাস আগে বিয়ে হয়েছে শবনম ফারিয়ার। একান্ত গোপনে, পারিবারিকভাবে ছোট আয়োজনে হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা। শবনম ফারিয়ার ফুপু জানান, বিয়ে হলেও শবনম ফারিয়া এখনও শ্বশুরবাড়িতে থাকছেন না। অনুষ্ঠানিকতার মাধ্যমে কাজটি করার পরিকল্পনা দুই পরিবারের।

কিছুদিন আগেই ফারিয়ার নতুন প্রেমের গুঞ্জন ছড়ায়। অবশ্য তিনি নিজেই সেই ইঙ্গিত দিয়েছিলেন। গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে এক পুরুষের সঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে দেন অভিনেত্রী। সেটার ক্যাপশনে লেখা ছিল, ‘সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। তোমার হৃদয় যেখানে পরিপূর্ণ শান্তি পায়, সেখানেই যাও।’

সমুদ্র সৈকতে তোলা ওই ছবিতে ফারিয়ার সঙ্গীর চেহারা দেখা যায়নি। কারণ ছবিটি ছিল পেছন দিক থেকে তোলা।  

অবশেষে শবনম ফারিয়ার স্বামীর ছবি পাওয়া গেল। তিনি নিজেই পারিবারিক আয়োজনে তোলা সেই ছবি শেয়ার করেছেন। ঈদ উপলক্ষে তাদের পরিবারের সবাই এক হয়েছেন। সেখানে সবার সঙ্গে ক্যামেরাবন্দি হন ফারিয়ার স্বামীও।

বেশ কয়েকটি ছবি শেয়ার করলেও ফারিয়া তার স্বামীর নাম উল্লেখ করেননি। ব্যক্তিগত জীবনের এই অধ্যায়টা হয়ত একান্ত নিজের করেই রাখতে চাইছেন তিনি।

এর আগে ভালোবেসে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন শবনম ফারিয়া। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বিয়ের পর তাদের সংসার টিকেছিল ১ বছর ৯ মাস। এরপর তারা বিবাহবিচ্ছেদ করে নেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status