ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
নকল সালমান খান গ্রেপ্তার!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 9 May, 2022, 8:30 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 10 May, 2022, 11:11 AM

নকল সালমান খান গ্রেপ্তার!

নকল সালমান খান গ্রেপ্তার!

বলিউডের ভাইজান সালমান খান। সারাবিশ্বে তার ভক্তের সংখ্যা অগণিত। তিনি যেখানেই যান, সেখানেই ভিড় জমে যায়। তাই বলে 'নকল' সালমান খানকে দেখেও ভিড় জমে? হ্যাঁ, এমনটাই ঘটেছে। এমনকি ওই নকল সালমানকে গ্রেপ্তার করেছে  ঠাকুরগঞ্জ থানার পুলিশ।

জানা গেছে, গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম আজম আনসারি। তিনি উত্তরপ্রদেশের সালমান খান। নেটমাধ্যমে তার ফ্যান-ফলোয়ার নেহাৎ কম নয়। ইউটিউবেও তার অনুসারীর সংখ্যা ১,৬৭,০০০ এর অধিক। ইনস্টাগ্রামে পোস্ট করা রিল ভিডিওতেও লাখ লাখ ভিউ। দেখতে ও চলনে সালমান খানের মতো হওয়ায় তাকে দেখলেও উৎসুক জনতার ভিড় জমে।

ঘটনার দিন (রোববার)  ক্লক টাওয়ারে ইনস্টাগ্রাম রিল ভিডিও বানাচ্ছিলেন আজম আনসারি। এ সময় তাকে দেখতে অনেকেই ভিড় জমান। সে জন্য রাস্তা আটকে যায়। প্রচন্ড ভিড়ে একের পর এক গাড়ি দাঁড়িয়ে যায়। এতেই ঘটে বিপত্তি। শান্তি বিঘ্ন করার অভিযোগে নকল সালমানকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status