খাওয়ার আগে না পরে, কখন মিষ্টি খাওয়া শরীরের পক্ষে বেশি ক্ষতিকর?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 9 May, 2022, 1:31 PM
খাওয়ার আগে না পরে, কখন মিষ্টি খাওয়া শরীরের পক্ষে বেশি ক্ষতিকর?
দুপুর হোক বা রাত খাওয়ার শেষে মিষ্টি খেতে ভালবাসেন অনেকেই। খাওয়ার পরে মিষ্টি খাওয়ার অভ্যাসে শরীরে কোনও সমস্যা হতে পারে কি?
মিষ্টি খেতে ভালবাসেন না, এমন মানুষ বোধহয় খুব কমই আছেন। তবে অধিকাংশ মানুষই স্বাস্থ্যসচেতন। ডায়াবিটিসে আক্রান্ত মানুষের সংখ্যাও নেহাত কম নয়। ইদানীং তাই মিষ্টি খাওয়াও কমিয়ে দিয়েছেন অনেকে। তবু বাঙালির শেষপাতে মিষ্টি না হলে ঠিক জমে না। দুপুর হোক বা রাত— খাওয়ার শেষে মিষ্টি খেতে ভালবাসেন অনেকেই। কিন্তু শেষ পাতে মিষ্টি খাওয়াটা শরীর-স্বাস্থ্যের পক্ষে আদৌ ভাল কি?
বিয়েবাড়ি, রেস্তঁরা বা বাড়িতে যদি প্রচুর পরিমাণে ঝাল-মশলা যুক্ত খাবার খাওয়া হয় তা হলে স্বাভাবিক ভাবেই মিষ্টি খাওয়ার প্রবণতা তৈরি হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, ঝাল বা তেল-মশলাযুক্ত খাবার খেলে অ্যাসিড ক্ষরণের পরিমাণ বৃদ্ধি পায়। এ দিকে মিষ্টি বা ওই জাতীয় খাবার অ্যাসিড ক্ষরণের পরিমাণ কমিয়ে দেয়। ফলে পরিপাকক্রিয়া সুষ্ঠ ভাবে সম্পন্ন হতে পারে না। তাই শেষপাতে মিষ্টি না খেয়ে খাওয়ার আগে মিষ্টি খাওয়া যেতে পারে। এতে বিভিন্ন শারীরিক অসুস্থতার ঝুঁকি কম থাকে।