ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
কারিনা কাপুর খান টিপ পড়েননি কেন ? বিতর্ক সোশ্যাল মিডিয়ায়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 23 April, 2022, 12:05 PM

কারিনা কাপুর খান টিপ পড়েননি কেন ? বিতর্ক সোশ্যাল মিডিয়ায়

কারিনা কাপুর খান টিপ পড়েননি কেন ? বিতর্ক সোশ্যাল মিডিয়ায়

কারিনা কাপুর খানকে বয়কট করার ডাক উঠল নেটপাড়ায়। গয়নাগাটি পরে সাজলেও, কেন টিপ পরেননি তিনি? শুক্রবার সকাল থেকেই ওই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সোশ্যাাল মিডিয়ায়। সম্প্রতি একটি প্রথম সারির জুয়েলারি ব্র্যান্ডের জন্য বিজ্ঞাপন শ্যুট করেছেন করিনা। আর ওই অ্যাডটিতেই টিপ পরেননি অভিনেত্রী। বিষয়টি নিয়ে মারাত্মক আক্রমণের মুখে পড়তে হয়েছে বেবো-কে।

টিপ পড়েননি কেন!, এবার নেটিজেনদের রোষের মুখে এবার করিনা কাপুর খান। শুক্রবার সকাল থেকেই নেটপাড়ায় ট্রেন্ডিং "বয়কট মালাবার গোল্ড"। কিন্তু, কেন? আসলে সম্প্রতি নিজেদের একটি বিজ্ঞাপন প্রকাশ্যে এনেছে ওই সংস্থা। অক্ষয় তৃতীয়ার জন্যই বানানো হয়েছে ওই বিশেষ বিজ্ঞাপন। যেখানে দেখা গিয়েছে বলিউডের বেবোকে। আর ওই বিজ্ঞাপন দেখামাত্র বেজায় চটেছেন নেটিজেনরা। এমনটা কেন? ওই অ্যাডে করিনা কাপুর খান মালাবার জুয়েলারি পরে সেজেছেন। কিন্তু, কপালে টিপ পড়েননি। আর আপত্তিটা এখানেই।
বড় পর্দায় কামব্যাক কারিশমা কাপুর, প্রতিক্রিয়া দিলেন কারিনা কাপুর

কারিনা কাপুর খান টিপ পড়েননি কেন ? বিতর্ক সোশ্যাল মিডিয়ায়

কারিনা কাপুর খান টিপ পড়েননি কেন ? বিতর্ক সোশ্যাল মিডিয়ায়

নেটিজেনদের একাংশের দাবি, অক্ষয় তৃতীয়া হিন্দুদের জন্য গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। ওই অনুষ্ঠানের জন্য সাজার সময় সব মহিলারাই কপালে টিপ পরেন। হিন্দু পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও করিনা কেন এই রীতি ভুলে গেলেন, তা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে।
করিনার নয়া চমক, এবার ওটিটিতে ডেবিউ করছেন বেবো

অনেকে এর জন্য দায়ী করছেন সইফ আলি খানকে। যেহেতু করিনা কাপুর ইসলাম ধর্মাবলম্বী নবাবদের পরিবারে বিয়ে করেছেন, সেহেতু তিনি টিপ পরেননি বলে দাবি করেছেন অনেকে। বিষয়টি নিয়ে চরম ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে।

পাশাপাশি, ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে ওই অলংকার প্রস্তুতকারক সংস্থাকেও। হিন্দু উৎসবের জন্য বিজ্ঞাপন বানানোর সময় কেন করিনাকে টিপ পরানো হল না, সে নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।

ওই কোম্পানিকে বয়কট করার ডাক দিয়ে এক নেটিজেন লেখেন, "আপনারা চাইছেন হিন্দুরা আপনাদের গয়না কিনুক। অথচ আপনারা আমাদের ভাবাবেগে আঘাত করে যাবেন। এরকম তামাশা দীর্ঘদিন চলতে পারে না। একজন হিন্দু সধবা নারীর পরিচয় তাঁর টিপে। আর সেটাই এক্ষেত্রে ব্যবহার করা হয়নি। এটা অন্যায়।"

উল্লেখ্য, কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে করিনা কাপুর অভিনীত ছবি লাল সিং চড্ডা। কিন্তু, কবে ছবিটি মুক্তি পাবে তা এখনও জানা যায়নি। যদিও এদিনই ছবির নায়ক আমির খান বিষয়টির আভাস দিয়েছেন।

এদিন একটি ভিডিয়ো আপলোড করেছেন আমির। যেখানে ক্রিকেট খেলতে দেখা গিয়েছে অভিনেতাকে। বাউন্ডারি হাঁকানোর পর তিনি বলেন, "২৮ তারিখে একটা গল্প শোনাবো আপনাদের।" প্রশ্ন উঠছে, তাহলে ওইদিনই কি মুক্তি পাবে ছবিটি?

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status