ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
কিশোরীকে ১১ দিন আটক রেখে ইমামের কাণ্ড
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 23 April, 2022, 9:36 AM

কিশোরীকে ১১ দিন আটক রেখে ইমামের কাণ্ড

কিশোরীকে ১১ দিন আটক রেখে ইমামের কাণ্ড

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১১ দিন আটকে রেখে কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগে মো. শাহাদাৎ হোসেন নামে মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (২২ এপ্রিল) রাতে বিষয়টি আরটিভি নিউজকে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি মো. রকিবুজ্জামান। এর আগে সকালে মাসদাইর এলাকা থেকে অভিযুক্ত ইমামকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাওলানা মো. শাহাদাৎ হোসেন (৪৩) আড়াইহাজার উপজেলার ফতেহপুরের মো. নুরুল ইসলামের ছেলে। সে ফতুল্লার উত্তর মাসদাইর এলাকার কেতাবনগর জামে মসজিদের ইমাম ও পার্শ্ববর্তী নুরানী হেফজখানার খতিব। এই ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে তার মেয়েকে অপহরণের পর আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

মামলায় বাদী বলেন, তার ১২ বছর বয়সী ছেলে নুরানী হেফজখানার আবাসিক ছাত্র। ছোট ভাইকে খাবার দিতে কিশোরী মেয়ে ওই মাদরাসায় যেতো। এক পর্যায়ে কিশোরীকে কুপ্রস্তাব দেয় গ্রেপ্তার মাওলানা শাহাদাৎ হোসেন। এই বিষয়ে অভিযুক্তকে জিজ্ঞাসা করলে সে আর এমন প্রস্তাব না দেওয়ার কথা জানায়। তবে গত ৮ এপ্রিল বাদীর মেয়ে জামতলা এলাকায় খাবার কিনতে গেলে তাকে ফুসলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে নিয়ে যায় শাহাদাৎ। এরপর নবীগঞ্জ এলাকার নেওয়াজ মঞ্জিলের একটি বাসায় মেয়েকে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে অভিযুক্ত মাওলানা। পরে ১৯ এপ্রিল কিশোরী মেয়েকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানিয়েছেন, অভিযুক্ত মাওলানা শাহাদাৎ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। কিশোরীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status