ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
বয়স অনুযায়ী কোন শিশুর কতটা ঘুম প্রয়োজন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 22 April, 2022, 9:47 PM

বয়স অনুযায়ী কোন শিশুর কতটা ঘুম প্রয়োজন

বয়স অনুযায়ী কোন শিশুর কতটা ঘুম প্রয়োজন

শরীর ও মনের সার্বিক সুস্থতায় পর্যাপ্ত ঘুমের গুরুত্ব অপরিসীম। এক জন পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে প্রতি দিন অন্তত ৬ থেকে ৮ ঘণ্টা নিরবচ্ছিন্ন ঘুমের প্রয়োজন। তবে শিশুদের ঘুমের চাহিদা একটু বেশি। পর্যাপ্ত ঘুম শিশুদের মস্তিষ্কের বিকাশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। দেখে নিন কোন বয়সি শিশুর কতটা ঘুমের প্রয়োজন।

১। সদ্যোজাত শিশুদের প্রথম এক মাস দৈনিক ১৫ থেকে ১৬ ঘণ্টা ঘুমের প্রয়োজন। তবে সাধারণত এই সময় শিশুরা এক টানা দু-চার ঘণ্টার বেশি ঘুমোয় না। আসলে এই সময় শিশুদের পাকস্থলী খুব একটা বেশি মাতৃদুগ্ধ ধরে রাখতে পারে না। তাই কিছু ক্ষণ পর পরই খিদে পেয়ে যায় খুদেদের।
২। ১ থেকে ৪ মাস বয়সি শিশুদের দৈনিক ১৪-১৫ ঘণ্টা ঘুমের প্রয়োজন। তবে এই সময় ধীরে ধীরে বাহ্যিক পরিবেশ ও দিন-রাতের আবর্তনের সঙ্গে শিশু শরীর মানিয়ে নিতে শুরু করে। তাই ঘুম ক্রমশ নিয়মিত ও দীর্ঘ হয়।
৩। চার মাস থেকে এক বছর বয়সে মোটামুটি ভাবে শিশুদের ঘুমের আদল বড়দের মতোই হয়ে যায়। দৈনিক ১৩-১৪ ঘণ্টা ঘুমোলেও, দিনের বেলা দুই থেকে তিন ঘণ্টার বেশি স্থায়ী হয় না ঘুম।
৪। এক থেকে তিন বছর বয়সে মানসিক ও শারীরিক ভাবে দ্রুত বদল আসে শিশুদের মধ্যে। সাধারণত এই সময় শিশুরা দিনে এক বার এবং রাতে একটানা ৮ থেকে ১০ ঘণ্টা ঘুমোয়।
৫। তিন বছরের পর থেকে ধীরে ধীরে দৈনিক ঘুমের পরিমাণ কমতে থাকে। সাধারণত স্কুল থেকে ফিরে বা খেলাধুলোর পর ক্লান্ত হয়ে দিনের বেলা কিছুটা ঘুমিয়ে নেয় শিশু। তার পর আবার রাতে ঘুমোতে যায়। ১২ বছর বয়স পর্যন্ত শিশুদের মোটামুটি ভাবে দৈনিক ১০-১১ ঘণ্টা ঘুমের প্রয়োজন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status