|
বঙ্গবন্ধু সাফারি পার্কে প্রেমিকের হিংস্রতা থেকে বাঁচানো গেল না নদীকে
নতুন সময় ডেস্ক
|
![]() বঙ্গবন্ধু সাফারি পার্কে প্রেমিকের হিংস্রতা থেকে বাঁচানো গেল না নদীকে এর আগে গত ১৯ ফেব্রুয়ারি সঙ্গনিরোধকালে (সেক্সুয়াল মিট) পুরুষ সিংহ সম্রাট কামড়ে দেয় নদীকে। এতে নদীর গলায় বড় চোট লাগে। এর পর থেকে নদীর গলার ক্ষতস্থান থেকে অনবরত পানি ঝরতে থাকে। এই অবস্থায় নদীর চিকিৎসায় দুটি মেডিক্যাল বোর্ড গঠনসহ বিশেষজ্ঞ একাধিক ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসাসেবা দেওয়া হলেও বাঁচানো যায়নি নদীকে। বঙ্গবন্ধু সাফারি পার্কের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মো. মাজহারুল ইসলাম বলেন, সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে পার্কের স্ত্রী সিংহ নদী শুক্রবার ভোর ৬টার দিকে মারা যায় বেস্টনীতে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
