ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
মসজিদুল হারামে মুসল্লিদের প্রশ্নের জবাব দিচ্ছে রোবট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 20 April, 2022, 2:09 PM

মসজিদুল হারামে মুসল্লিদের প্রশ্নের জবাব দিচ্ছে রোবট

মসজিদুল হারামে মুসল্লিদের প্রশ্নের জবাব দিচ্ছে রোবট

মসজিদুল হারামের ‘নির্দেশক রোবট’ চলতি বছরের নতুন সংযোজন, যা হজযাত্রীদের দিকনির্দেশনার জন্য প্রস্তুত করা হয়েছে। যার মধ্যে আছে হজ ও ওমরাহর আচার-অনুষ্ঠান কিভাবে পালন করবে তার নির্দেশনা এবং এই বিষয়ক বিভিন্ন মাসয়ালা ও প্রশ্নের উত্তর প্রদান। রোবটটি আরবি, ইংরেজি ও উর্দু ভাষায় যোগাযোগ করতে পারে। মসজিদুল হারামের কিং আবদুল আজিজ গেটের পাশেই রোবটটি স্থাপন করা হয়েছে।

পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের উপপ্রধান শায়খ বদর বিন আবদুল্লাহ আল-ফুরাইহ বলেন, রমজানে রোবটকে প্রতিদিন গড়ে এক শ থেকে দেড় শ প্রশ্ন করা হচ্ছে।

প্রশ্নকারীদের মধ্যে সৌদি আরব, সিরিয়ান, পাকিস্তান ও ভারতের নাগরিকরা এগিয়ে। রোবকটি অসংখ্য গ্রন্থ থেকে উদ্ধৃতি ও খ্যাতিমান আরব আলেমদের ফাতাওয়া উপস্থাপনে সক্ষম। পথনির্দেশক রোবট ছাড়াও হারামাইনের পরিচালনা পর্ষদ জমজমের পানি বিতরণ ও জীবাণুমুক্ত করার জন্য রোবট নিযুক্ত করেছে। সূত্র : আরব নিউজ


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status