ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
শেখ হাসিনার পাঠানো মিষ্টির প্রশংসা মমতার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 20 April, 2022, 2:05 PM

শেখ হাসিনার পাঠানো মিষ্টির প্রশংসা মমতার

শেখ হাসিনার পাঠানো মিষ্টির প্রশংসা মমতার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো মিষ্টির প্রশংসা করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল মঙ্গলবার বিকেলে কলকাতার সল্টলেকের ‘বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে’ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে সৌজন্য সাক্ষাত্কালে মমতা ওই প্রশংসা করেন।   

পশ্চিমবঙ্গের নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আজ বুধবার শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন’। ওই সম্মেলনে যোগ দিতেই গতকাল মঙ্গলবার সকালে কলকাতায় গেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণেই গতকাল বিকেলে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন টিপু। এ সময় সেখানে উপস্থিত ছিলেন রাজ্যটির শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি, মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ও সাবেক অর্থমন্ত্রী অমিত মিত্র, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস প্রমুখ।  

প্রথমেই মমতা ও টিপু মুনশি একে অপরের সঙ্গে কুশলবিনিময় করেন। উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াসকে উদ্দেশ করে মমতা বলেন, ‘আগের উপহাইকমিশনারের সঙ্গে যোগাযোগ ভালো ছিল। আপনি নতুন এসেছেন। আপনার সঙ্গে আজকেই প্রথম দেখা হলো। ’

এরপরই তিনি বলেন, ‘এর মধ্যেই শেখ হাসিনা এত মিষ্টি পাঠিয়েছে যে, বাপ রে বাপ! তার মধ্যে হলুদ মিষ্টিটা এত ভালোযে আমি অনেক লোককেই ওই মিষ্টিটা পাঠিয়েছি, তারা খেয়ে খুব খুশি। সবাই বলেছে, এর স্বাদ একটু অন্য রকম। তারা খুব যত্ন করে এটা করে। ওই দোকানটা খুব প্রিয়। আমি দেখেছি যে বাংলাদেশ সব সময় ওই মিষ্টিটাই প্রেফার করে। ’  

জবাবে উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস বলেন, ‘ওটা গোপালগঞ্জের মিষ্টি, ভোরবেলায় বানিয়ে দিনে দিনেই সেটা পাঠানো হয়েছে। ’

টিপু মুনশির সঙ্গে আলাপকালে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার খোঁজখবর নেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status