|
নারীদের ঘন ঘন মেজাজ পরিবর্তন হয় কেন?
নতুন সময় ডেস্ক
|
|
নারীদের ঘন ঘন মেজাজ পরিবর্তন হয় কেন? নারীদের এই মুড সুইংটা বেশিভাগ ক্ষেত্রেই তার প্রিয় মানুষগুলোর সঙ্গে হয়। এই দেখছেন, সে খুব হাসি-খুশিই আছে, কিন্তু হঠাৎ খেয়াল করে দেখলেন যে, সে অন্যরকম আচরণ করছে। হতে পারে সে আপনার কাছ থেকে মনে মনে কিছু চাচ্ছেন, কিন্তু সেটা প্রকাশ করতে পারছেন না। সে চায় আপনি তাকে বুঝুন। কিন্তু যখন দেখে যে, তার কাছের প্রিয় মানুষটা তার চাওয়াটা পূরণ করা তো দূরে থাক- বুঝতেই পারেনি সে কি চায়! তখনই সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। আর তার সেই আশা পূরণ না হওয়ার কারণে নিমিষেই সে পাল্টে যায়। যার ফলে করে ফেলে আপনার সঙ্গে ওভার রিঅ্যাক্ট। আবার কিছুক্ষণ পরেই সে ঠিক হয়ে যায়, কিন্তু আপনি তার মুড সুইং-এর ব্যাপারটা ধরতে পারেননি বলে তার সঙ্গে তাল মিলিয়ে আপনিও করে ফেলেন খারাপ আচরণ, কিংবা তাকে এড়িয়ে চলেন। এতে করে সেই মুড সুইং হওয়া নারী আস্তে আস্তে সবার থেকে গুটিয়ে নেয় নিজেকে। তাদেরকে ন্যাকা, এইমলেস বলে রূঢ় আচরণ না করে বরং এমন একজন হোন- যার কাঁধে মাথা রেখে কাঁদা যায়! যার কাছে মন খুলে কিছু কথা বলা যায়! আপনি কি জানেন? যখন নারীদের সবকিছু ভুল মনে হতে থাকে… নিজেকেই নিজের আর সহ্য না হয় তখন… সবকিছু অর্থহীন মনে হতে থাকে… তখনই তার চিৎকার করে কাঁদতে ইচ্ছা করে! আর ওই মুহূর্তে শুধুমাত্র একজন শোনার মানুষের দরকার হয়…যে কিনা খুব মনোযোগ দিয়ে ভীষণ অগোছালো আর অর্থহীন কথাগুলো শুনে যাবে! হয়তো কথাগুলো বলে সে নিজেকে হাল্কা অনুভব করবে। বাঙালিরা অবশ্য নারীদের এই মুড সুয়িংকে ন্যাকামি মনে করে থাকে। তাই তো নারীদের বেশিরভাগই ডিপ্রেশনে ভোগে শুধু মানষিক স্বাস্থ্যের যত্ন না নেয়ার কারণে। তাদেরকে একটু বুঝুন, দেখবেন ঘনঘন মুড সুইং হওয়া সেই নারী আসলে সাইকো নয়, বরং সে অত্যন্ত লক্ষ্মী একটা নারী। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
