ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
শাওমি স্মার্টফোন কিনে প্রতিদিন ল্যাপটপ জেতার সুযোগ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 15 April, 2022, 3:12 PM

শাওমি স্মার্টফোন কিনে প্রতিদিন ল্যাপটপ জেতার সুযোগ

শাওমি স্মার্টফোন কিনে প্রতিদিন ল্যাপটপ জেতার সুযোগ

ঈদের উৎসবমুখর পরিবেশকে আরও আনন্দময় করে তুলতে শাওমি বাংলাদেশ ঘোষণা করেছে স্মার্টফোন ও ট্যাব কেনায় আকর্ষণীয় ঈদ অফার ক্যাম্পেইন।

এই ক্যাম্পেইন চলার সময় গ্রাহকরা শাওমির নির্দিষ্ট মডেলের স্মার্টফোন ও ট্যাব কিনে প্রতিদিন শাওমির ল্যাপটপ, নিশ্চিত ক্যাশব্যাক, ইএমআই সুবিধা, ডেটা ব্যান্ডেল প্যাক এবং শাওমি ইকো প্রোডাক্ট ও স্মার্টফোন জেতার সুযোগ পাবেন।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘ঈদের এই উৎসবমুখর সময়ে শাওমি বাংলাদেশ আগেই নিয়ে এসেছে ঈদের খুশি। এই ঈদ ক্যাম্পেইনে, শাওমির ফ্যানরা সেরা সব স্মার্টফোন ও ট্যাব কেনায় পাচ্ছেন আকর্ষণীয় অফার। তারা প্রতিদিন ল্যাপটপসহ  নানা লোভনীয় উপহার জেতার সুযোগ পাচ্ছেন। এমনকি, নির্দিষ্ট মডেলের শাওমি স্মার্টফোন কিনলে সুদবিহীন ইএমআই সুবিধা পাওয়া যাবে।’

এই ঈদ অফার পেতে যেসব ডিভাইস কিনতে হবে সেগুলো হলো: শাওমি ইলেভেন-টি প্রো, শাওমি ইলেভেন-টি, শাওমি ১১আই হাইপারচার্জ ফাইভজি, শাওমি ১১ লাইট, শাওমি প্যাড ৫, রেডমি নোট ১০ প্রো ১০৮ এমপি, রেডমি নোট ১১এস, রেডমি নোট ১১, রেডমি ১০ (২০২২) এবং রেডমি ৯এ প্রভৃতি।

ঈদ অফারের আওতায় ক্রেতারা ইএমআই-এর মাধ্যমে নির্দিষ্ট মডেলের শাওমি স্মার্টফোন কিনলে ২০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন।

পাশাপাশি ক্রেতারা জেতার সুযোগ পাবেন রেডমি স্মার্টফোন, মি স্মার্ট ব্যান্ড ৬, রেডমি ইয়ারফোন এবং রেডমি বেসিক এয়ারবাডস। দৈবচয়নের ভিত্তিতে বিজয়ী নির্ধারণ করা হবে। ক্রেতারা অফারে ১৫ জিবি পর্যন্ত ডেটা বান্ডেলও জেতার সুযোগ পাবেন।

ঈদ অফারটি ঈদের আগের দিন পর্যন্ত অব্যাহত থাকবে। এই অফার পেতে ক্রেতাদের অবশ্যই দেশের শাওমির অথরাইজড স্টোর থেকে নির্দিষ্ট ডিভাইস কিনতে হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status