ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
কৃষ্ণসাগরে ডুবলো রুশ ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ মস্কোভা
নতুন সময় ডেস্ক :
প্রকাশ: Friday, 15 April, 2022, 12:05 PM
সর্বশেষ আপডেট: Friday, 15 April, 2022, 12:35 PM

কৃষ্ণসাগরে ডুবলো রুশ ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ মস্কোভা

কৃষ্ণসাগরে ডুবলো রুশ ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ মস্কোভা

কৃষ্ণসাগরে রাশিয়ার ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ 'মস্কোভা ডুবে গেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম আরটি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কৃষ্ণসাগরে ঝড়ো বাতাসের কারণে 'ব্ল্যাক সি' নৌবহরের ক্রুজ ক্ষেপণাস্ত্রবাহী রণতরী 'মস্কোভা' বন্দরের দিকে যাচ্ছিল। বুধবার রণতরীতে আগুন লাগলে গোলাবারুদ বিস্ফোরিত হয়। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মস্কোর যুদ্ধজাহাজটিতে আগুন লাগার পর শুক্রবার ভোরে কিয়েভে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া, নতুন করে রুশ হামলার কারণে ইউক্রেনজুড়ে সাইরেন বেজেছে।

এদিকে ইউক্রেনের কর্মকর্তাদের দাবি, তাদের বাহিনীর রণতরী বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রুশ যুদ্ধজাহাজটিকে আঘাত করেছে। তবে এই দাবি সম্পর্কে মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন নিশ্চিত হতে পারেনি বলে রুশ সংবাদমাধ্যমটি জানিয়েছে। একটি মার্কিন ড্রোন জাহাজটির ওপর চক্কর খেয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

মিসাইল ক্রুজার মস্কোভা জাহাজটি কৃষ্ণ সাগর থেকে ইউক্রেনে হামলার নেতৃত্ব দিয়ে আসছিল। এটি ছিল রাশিয়ার সমর ক্ষমতার প্রতীক। বিস্ফোরণে জাহাজটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর ৫১০ জন ক্রুকে সরিয়ে বৃহস্পতিবার সেটিকে টো করে বন্দরে ফিরিয়ে নেওয়া হচ্ছিল। সে সময় সাগরে জাহাজটি ডুবে যায় বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মস্কোভায় বিস্ফোরণ নিয়ে ভিন্ন বক্তব্য দিয়ে ইউক্রেন বলেছে, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র যুদ্ধজাহাজটিতে আঘাত হেনেছে। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে নেওয়ার পর কৃষ্ণসাগরে রুশ নৌ শক্তির হুমকি রুখতে ওই ক্ষেপণাস্ত্র তৈরি করে ইউক্রেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status