ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
শ্রাবন্তীকে ভূতে ধরেছে!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 14 April, 2022, 4:57 PM
সর্বশেষ আপডেট: Thursday, 14 April, 2022, 4:58 PM

শ্রাবন্তীকে ভূতে ধরেছে!

শ্রাবন্তীকে ভূতে ধরেছে!

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিকে বেশিরভাগ সময় মিষ্টি, চঞ্চল কিংবা সাদামাটা চরিত্রেই দেখা যায়। দর্শকরাও তাকে এই রূপে ভালোবাসেন। তবে এবার তিনি ভিন্ন গল্পে, ব্যতিক্রম অবতারে হাজির হচ্ছেন।

সিনেমার নাম ‘ভয় পেও না’। এটি নির্মাণ করেছেন অয়ন দে। সিনেমাটিতে শ্রাবন্তীর স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন ওম সাহানি। বুধবার (১৩ এপ্রিল) প্রকাশ করা হয়েছে এর প্রথম অফিসিয়াল পোস্টার।

সেখানেই দেখা গেল রহস্যময়ী শ্রাবন্তীকে। তার কাঁধে দুটি ভয়ানক হাত। দেখে মনে হয়, কোনো অশরীরী আত্মা শ্রাবন্তীকে ছুঁয়ে আছে। তবে কি ভূতে ধরেছে তাকে? প্রশ্ন দানা বাঁধছে দর্শকের মনে।

জানা যায়, ‘ভয় পেও না’ সিনেমার গল্প মূলত বধূ ও শাশুড়ির সম্পর্ক ঘিরে। তবে সেটার মাঝেই টুইস্ট আছে। সেই টুইস্ট হতে পারে ভৌতিক কিছু। আর সেজন্যই সিনেমার নাম দেওয়া হয়েছে ‘ভয় পেও না’।

সিনেমাটিতে ভূতের উপস্থিতি আছে কিনা, তা অবশ্য এখনই বলতে চাইছেন না সংশ্লিষ্টরা। শ্রাবন্তী জানিয়েছেন, তিনি ভূতে ভীষণ ভয় পান। তবে ভৌতিক সিনেমা দেখতে ভালো লাগে তার। গা ছমছমে ব্যাপারটা উপভোগ করেন অভিনেত্রী।

ভারতের বেশ কয়েকটি মনোরম স্থানে সিনেমাটির শুটিং হয়েছে। গানের চিত্রায়ন করা হয়েছে ভূস্বর্গ কাশ্মীরে। জানা গেছে, আগামী ২৭ মে এটি মুক্তি পাবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status