ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
সৌদিতে বছরে ১১ বিলিয়ন ডলারের খাবার নষ্ট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 14 April, 2022, 4:11 PM

সৌদিতে বছরে ১১ বিলিয়ন ডলারের খাবার নষ্ট

সৌদিতে বছরে ১১ বিলিয়ন ডলারের খাবার নষ্ট

সৌদি আরবে প্রতিবছর প্রায় ৪০ বিলিয়ন সৌদি রিয়াল বা ১০ দশমিক ছয় বিলিয়ন ডলার মূল্যের খাবার নষ্ট হয় । দেশটির একজন কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।  

এ নিয়ে সৌদি ন্যাশনাল প্রোগ্রাম ফর রিডিউসিং ফুড লস অ্যান্ড ওয়েস্টের পরিচালক জায়েদ আল শাবানাত বলেন, কিছু খোলা বুফে সৌদি আরবে খাদ্য অপচয়ের একটি কারণ।  

আল আরাবিয়া টিভিকে শাবানাত বলেন, সৌদি গ্রেইন অর্গানাইজেশনের (এসএজিও) একটি গবেষণায় দেখা গেছে, প্রতিবছর প্রায় ৪০ বিলিয়ন রিয়াল মূল্যের খাবার নষ্ট হয় সৌদি আরবে।  

সৌদি ন্যাশনাল প্রোগ্রাম ফর রিডিউসিং ফুড লস অ্যান্ড ওয়েস্টের পরিচালকের মতে, এ সমস্যা সমাধানে সমাজের সচেতনতাই মুখ্য।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধের মধ্যেও সৌদিতে কোনো গমের ঘাটতি নেই বলে জানান জায়েদ আল শাবানাত।

তিনি বলেন, এসএজিও বিভিন্ন দেশ থেকে গম আমদানি করে। তাই সৌদির অবস্থান ভারসাম্যপূর্ণ।  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status