ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
পুতিনের বিরুদ্ধে বাইডেনের ‘গণহত্যা’র অভিযোগ প্রত্যাখ্যান ম্যাক্রোঁর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 14 April, 2022, 3:50 PM

পুতিনের বিরুদ্ধে বাইডেনের ‘গণহত্যা’র অভিযোগ প্রত্যাখ্যান ম্যাক্রোঁর

পুতিনের বিরুদ্ধে বাইডেনের ‘গণহত্যা’র অভিযোগ প্রত্যাখ্যান ম্যাক্রোঁর

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ইউক্রেনে গণহত্যা চালানোর অভিযোগ তুললেও তা প্রত্যাখ্যান করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আইওয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিনের বিরুদ্ধে এ অভিযোগ করেন বাইডেন। খবর সিএনএনের।

এ বিষয়ে ফরাসি টেলিভিশন ‘ফ্রান্স-২’ এর সঙ্গে সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, আমি আজ এই ধরনের পরিভাষার ব্যাপারে সতর্ক থাকব, কারণ এই দুজন (রাশিয়া ও ইউক্রেন) পরস্পর ভাই ভাই।

তিনি বলেন, আমি যতটা সম্ভব এ যুদ্ধ বন্ধ করতে এবং শান্তি পুনর্গঠন করতে চেষ্টা চালিয়ে যেতে চাই। এ পরিভাষা ব্যবহার করে উত্তেজনার বৃদ্ধির কারণটা সে ব্যাপারে আমি নিশ্চিত নই।

তিনি আরও বলেন, আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে ইউক্রেন পরিস্থিতি অগ্রহণযোগ্য এবং এটি যুদ্ধাপরাধ। আমরা যুদ্ধাপরাধের মধ্য দিয়ে বসবাস করছি, যা আমাদের মাটিতে, আমাদের ইউরোপীয় মাটিতে নজিরবিহীন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status