ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
গুঞ্জনের অবসান, রণবীর কাপুর-আলিয়া ভাট এর বিয়ে আজ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 14 April, 2022, 11:54 AM

গুঞ্জনের অবসান, রণবীর কাপুর-আলিয়া ভাট এর বিয়ে আজ

গুঞ্জনের অবসান, রণবীর কাপুর-আলিয়া ভাট এর বিয়ে আজ

আজ চৈত্র সংক্রান্তির দিনে চার হাত এক হচ্ছে। বৃহস্পতিবারই রণবীর কাপুর বিয়ে করছেন আলিয়া ভাটকে। দুই নায়ক নায়িকার বিয়ে ঘিরে যাবতীয় গুঞ্জনের অবসান হল রণবীর এর মা নিতু সিং এবং বোন ঋদ্ধমা কাপুর সাহানির ঘোষণায়। দুজনেই জানিয়েছেন, রণবীর-আলিয়ার বিয়ে আজ, বৃহস্পতিবারই। মুম্বাই এর কাপুর ভিলা আলোর রোশনাইতে সেজে উঠেছে বুধবার মেহেন্দি হয়ে গেছে রণবীর এর ব্যাচেলরস পার্টিতে কারা উপস্থিত ছিলেন জানেন? সালমান খান, শাহরুখ খানরা। হলদি থেকে তো হাজির আছেন সেলিব্রিটি কাপল রণবীর সিং-দীপিকা পাড়ুকোন।

বিয়ের অনুষ্ঠানটি নিছকই পারিবারিক হচ্ছে। রণবীর এর দিক থেকে উপস্থিত থাকবেন কাপুর খানদানের জীবিতরা। জ্যাঠা রণধীর কাপুর সুস্থ থাকলে তিনি সাম্প্রদান করবেন।
উপস্থিত থাকবেন আলিয়ার বাবা মা মহেশ ভাট, সোনি রাজদান, দিদি পূজা ভাট। বর আসবে ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে। বর কনে দুজনেই পেপসি অর্থাৎ সব্যসাচী মুখোপাধ্যায় এর ডিজাইন করা ড্রেস পরবেন। আলিয়ার লাল রঙের লেহেঙ্গা আর রণবীরের শেরওয়ানি চোস্ত। রিসেপশন পরে কোনো দিন হবে। নিতু সিং এর ইচ্ছায় পুরো ব্যাপারটি পারিবারিক রাখা হচ্ছে।




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status