ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
ঝড়ে ঘর ভেঙে দুই সন্তানসহ মায়ের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 14 April, 2022, 12:02 PM

ঝড়ে ঘর ভেঙে দুই সন্তানসহ মায়ের মৃত্যু

ঝড়ে ঘর ভেঙে দুই সন্তানসহ মায়ের মৃত্যু

সুনামগঞ্জের জগন্নাথপুরে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে ঘুমন্ত দুই শিশুসহ মায়ের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পাটলি গ্রামে এ ঘটনা ঘটে।



নিহতরা হলেন- পাটলি এলাকার সুলেমানপুর গ্রামের হারুন মিয়ার স্ত্রী মৌসুমি বেগম (৩৫) ছেলে মো. হোসেন (১) মেয়ে মাহিমা আক্তার (৪)।

পুলিশ জানায়, হারুন মিয়া নেত্রকোনার বাসিন্দা। জগন্নাথপুর উপজেলায় পাটলি সুলেমানপুর গ্রামে এক প্রবাসীর বাড়িতে কেয়ারটেকার হিসেবে থাকতেন। বৃহস্পতিবার হারুন মিয়ার স্ত্রী মৌসুমি বেগম তার দুই সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন। ভোর সাড়ে ৪টার দিকে কালবৈশাখী ঝড়ে ঘরের পাশে থাকা একটি গাছ ঘরের ওপর পড়ে গেলে চাপা পড়ে দুই শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এসময় হারুন মিয়া পাশের রুমে ঘুমে ছিলেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ভোর ৪টার দিকে ঝড়ের কারণে একটি গাছ ভেঙে ঘরের ওপর পড়লে তার নিচে চাপা পড়ে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। তাদের লাশগুলো ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status