ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
গোসল ফরজ অবস্থায় সেহরি খাওয়া যাবে কি না
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 5 April, 2022, 11:52 AM

গোসল ফরজ অবস্থায় সেহরি খাওয়া যাবে কি না

গোসল ফরজ অবস্থায় সেহরি খাওয়া যাবে কি না

রমজানের রাতে স্ত্রী সহবাস কিংবা স্বপ্নদোষের কারণে আমাদের ওপর গোসল ফরজ হয়ে যায়। তখন গোসল ফরজ অবস্থায় সেহরি খাওয়া যাবে কি না এরকম একটি প্রশ্ন এসে যায়।

মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুভাবেই বর্ণিত আছে। সহবাস কিংবা স্বপ্নদোষের পর খাওয়া-দাওয়া ও অন্যান্য কাজের আগে গোসল করে নেয়া উত্তম, তবে জরুরি নয়। গোসল করা ছাড়াও খাওয়া যাবে। তাই গোসল ফরজ অবস্থায় সেহরি খেতে কোনো অসুবিধা নেই।  

মুসলিম শরিফের ২৫৯২ নম্বর হাদিসে বলা হয়েছে, গোসল ফরজ হওয়া সত্ত্বেও বিনা ওজরে গোসল না করে অপবিত্র অবস্থায় এক ওয়াক্ত নামাজের সময় অতিবাহিত হয়ে যাওয়া মারাত্মক গোনাহ।

উম্মুল মোমিনীন আয়েশা রা. বর্ণিত হাদিসে এসেছে, ‘রমজান মাসে স্বপ্নদোষ ব্যতীতই অপবিত্র অবস্থায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহে অতিক্রম করতেন। অত:পর তিনি গোসল করে রোজা রাখতেন। (বোখারি : ১৮২৯, মুসলিম : ১১০৯।)

উম্মুল মোমিনীন উম্মে সালামা রা. থেকে বর্ণিত হাদিসে এসেছে, সহবাসের ফলে নাপাক অবস্থায় রাসুলুল্লাহ (সা.) সুবহে সাদিক অতিক্রম করতেন, অত:পর গোসল করে রোজা রাখতেন। (বোখারি : ১৯২৬)

ফকিহবিদদের মতে, গোসল ফরজ হওয়া সত্ত্বেও গোসল না করেই সেহরি খেয়ে রোজা রাখলে রোজা সহি হবে। তবে ফজরের ওয়াক্ত থাকতেই গোসল করে সময় মতো নামাজ আদায় করতে হবে।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status