ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
কুয়াকাটা সমুদ্রসৈকতে মিলল বিশাল আকৃতির মৃত কচ্ছপ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 3 April, 2022, 4:50 PM

কুয়াকাটা সমুদ্রসৈকতে মিলল বিশাল আকৃতির মৃত কচ্ছপ

কুয়াকাটা সমুদ্রসৈকতে মিলল বিশাল আকৃতির মৃত কচ্ছপ

কুয়াকাটা সমুদ্রসৈকতে ফের পাওয়া গেছে বিশাল আকৃতির একটি মৃত কচ্ছপ। যার ওজন প্রায় ৩০ কেজি বলে ধারণা করা হচ্ছে।

রোববার দুপুরে কুয়াকাটা সৈকতের ঝাউবন এলাকায় মৃত কচ্ছপটি দেখতে পান স্থানীয়রা। পরে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যরা উদ্ধার করে বালুচাপা দেন।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য ও পরিবেশকর্মী জুয়েল রানা যুগান্তরকে জানান, দুপুর ১২টার দিকে ব্যক্তিগত কাজে সৈকতে গেলে মৃত একটি কচ্ছপ ঢেউয়ের সঙ্গে ভাসতে দেখেন। তবে কচ্ছপটির গায়ে পঁচন ধরেছে। জুয়েল রানার মতে, এটি অন্তত এক সপ্তাহ আগে মারা গেছে। পরে সেটিকে সৈকতে তুলে নিরাপদ স্থানে বালুচাপা দেওয়া হয়েছে।

ইকো-ফিশ ২, ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, বর্তমানে কচ্ছপের প্রজননের সময়, তাই এরা উপকূলে চলে আসে। উদ্ধার হওয়া মৃত কচ্ছপটির বৈজ্ঞানিক নাম লেপিডোসেলিম ওলিভাসিয়া। এরা সাধারণত ৫০ বছরের অধিক সময় বেঁচে থাকে।

এদিকে গত এক মাসের মধ্যে কুয়াকাটা সৈকতে মৃত ডলফিন, রাজকাঁকড়াসহ একাধিক মৃত কচ্ছপ উদ্ধার করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status