ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
কুকুরের ঘেউ-ঘেউয়ে ভাঙল ঘুম, পুলিশ আসার আগেই মারা গেলেন চোর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 3 April, 2022, 2:02 PM

কুকুরের ঘেউ-ঘেউয়ে ভাঙল ঘুম, পুলিশ আসার আগেই মারা গেলেন চোর

কুকুরের ঘেউ-ঘেউয়ে ভাঙল ঘুম, পুলিশ আসার আগেই মারা গেলেন চোর

সিলেটে চুরি করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এক চোরের মৃত্যু হয়েছে। শনিবার সকালে দক্ষিণ সুরমা উপজেলার পুরান তেতলী ধরাধরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতের নাম বাচ্চু মিয়া। তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ডেঙ্গাব্রন গ্রামের ছুরত আলীর ছেলে। তবে দক্ষিণ সুরমার খোজারখলাস্থ এরশাদ মিয়ার কলোনিতে ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, নিহত বাচ্চু মিয়ার নামে ডাকাতি মামলা রয়েছে। সম্প্রতি ওই মামলায় কারাগার থেকে জামিনে বের হন তিনি। কারাগারে তিনি আরো দুবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

স্থানীয়রা জানায়, শুক্রবার গভীর রাতে ধরাধরপুর এলাকার একটি বাড়িতে চুরি করতে যায় একদল চোর। বাচ্চুসহ সঙ্গীয় চোররা ঘরের বাইরের তালা ভেঙে ফেললেও ভেতরে তালা থাকায় ঘরে ঢুকতে পারেননি। পরে পাশের বাড়িতে চুরি করতে গেলে কুকুর ঘেউ-ঘেউ শুরু করলে জেগে ওঠেন বাড়ির লোকজন।

এ সময় তারা গোয়ালঘরের পাশে এক ব্যক্তির জোরে জোরে শ্বাস-প্রশ্বাস নেয়ার শব্দ শুনতে পান। তাৎক্ষণিক ওই বাড়ির ও আশপাশের লোকজন ছুটে এসে দেখতে পান কাদামাটি গায়ে লেগে থাকা এক ব্যক্তি মৃত্যুশয্যায় রয়েছেন। পরে চেয়ারম্যান ও ইউপি সদস্যকে খবর দেন তারা। এরপর থানায় খবর দিলে পুলিশ আসার আগেই লোকটি মারা যান। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম তালুকদার বলেন, বাচ্চু মিয়ার নামে মোগলাবাজার থানায় ডাকাতি মামলা রয়েছে। ওই মামলায় চার বছর আগে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ। চার মাস আগে ছাড়া পেয়ে তিনি চোরচক্রের সঙ্গে জড়িয়ে পড়েন। শুক্রবার রাতে চুরি করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status