ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
তিন গাড়ির সংঘর্ষ, আহত হয়ে হাসপাতালে অভিনেত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 3 April, 2022, 11:39 AM

তিন গাড়ির সংঘর্ষ, আহত হয়ে হাসপাতালে অভিনেত্রী

তিন গাড়ির সংঘর্ষ, আহত হয়ে হাসপাতালে অভিনেত্রী

গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন বলিউড আইটেম গার্ল মালাইকা অরোরা।

মুম্বাইয়ের খোপোলির কাছে মহাসড়কে তিনটি গাড়ির সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন এ অভিনেত্রী।

ঘটনার পর পর দ্রুত এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অর্জুন কাপুরের প্রেমিকাকে।
 
খোপোলি পুলিশ সূত্রে খবর,  শনিবার সন্ধ্যায় একটি ফ্যাশন ইভেন্ট শেষে মুম্বাই-পুণে মহাসড়ক দিয়ে ফিরছিলেন মালাইকা। ৩৮ কিমি পয়েন্টে তার গাড়ির সঙ্গে আরও দুটি গাড়ির সংঘর্ষ হয়।  

মালাইকার গাড়িটি ছিল দুটি গাড়ির মাঝখানে।  তিনটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আহত হন এ অভিনেত্রী।

হরেশ কলসেকর নামের এক পুলিশ কর্মকর্তা জানান, বাকি দুটি গাড়ির চালকরা ঘটনার পর পর পালিয়ে গেছেন।  গাড়ির নম্বরের ক্লু ধরে তাদের খুঁজছে পুলিশ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মালাইকার আঘাত অতোটা গুরুতর নয়। তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status