ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরির সুযোগ, বেতন ১ লাখ ৩০ হাজার টাকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 3 April, 2022, 11:47 AM

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরির সুযোগ, বেতন ১ লাখ ৩০ হাজার টাকা

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরির সুযোগ, বেতন ১ লাখ ৩০ হাজার টাকা

এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট (প্রটোকল অ্যান্ড ট্রাভেল) পদে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বাংলাদেশে কর্মী নিয়োগ দেবে। মাসিক বেতন ১ লাখ ৩০ হাজার ৬১৭ টাকা (বার্ষিক ১৫ লাখ ৬৭ হাজার ৪০৮ টাকা)। এ ছাড়া ইনস্যুরেন্স ও সংস্থার নীতিমালা অনুযায়ী ছুটির সুবিধা রয়েছে।

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্ট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, অর্থনীতি বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। এছাড়া সাচিবিক কাজে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। জাতিসংঘের সংস্থা বা আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।  
বাংলাদেশের গণস্বাস্থ্য বিষয়ে জানাশোনা থাকতে হবে। যোগাযোগে দক্ষ এবং বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। বিজ্ঞপ্তি অনুসারে চাকরির ধরন চুক্তিভিত্তিক। প্রাথমিক ভাবে ১ বছরের চুক্তিভিত্তিক হবে। পরবর্তীতে চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে। নিয়োগের পর কর্মস্থল হবে ঢাকা।

আগ্রহীদের ডব্লিউএইচওর ক্যারিয়ার বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status