ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
আজ থেকে চাঁদপুরের ৪০ গ্রামে রোজা শুরু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 2 April, 2022, 1:44 PM
সর্বশেষ আপডেট: Saturday, 2 April, 2022, 1:49 PM

আজ থেকে চাঁদপুরের ৪০ গ্রামে রোজা শুরু

আজ থেকে চাঁদপুরের ৪০ গ্রামে রোজা শুরু

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে সংগতি রেখে চাঁদপুরের ৪০টি গ্রামের ধর্মপ্রাণ মুসলমানেরা পবিত্র রমজানের আনুষ্ঠানিকতা শুরু করেছেন। এরই মধ্যে তারা তারাবির নামাজ পড়েছেন। আজ ভোররাতে সাহরি খেয়ে তারপর পবিত্র রোজা পালন শুরু করবেন।

চাঁদপুরের হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফের পীর মরহুম মাওলানা ইসহাক (রহ.)-এর অনুসারীরা বিগত ১৯২৮ সাল থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে এই রমজান এবং দুটি ঈদ পালন করছেন।

 

এই মতের অনুসারী ফরিদগঞ্জ টোরা মুন্সিরহাটের আনোয়ার হোসেন মামুন মুন্সি জানান, বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১টার পর তারা ঘরোয়াভাবে তারাবির নামাজ আদায় করেন। মসজিদে জামাতের সঙ্গে এই নামাজ পড়া হয়নি কেন? এমন এক প্রশ্নের জবাবে তিনি জানান, নির্ধারিত সময় এশার নামাজ আদায়ের প্রায় আড়াই ঘণ্টা পর রমজান পালন করার সংবাদ পান তারা। ফলে এই মতের অনুসারীরা প্রত্যেকে ঘরে ঘরে তারাবির নামাজ আদায় করেন। তবে আজ ভোররাতে সাহরি খেয়ে পবিত্র রোজা পালন শুরু করবেন।

প্রসঙ্গত, চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ ছাড়াও মতলব উত্তর ও শাহরাস্তি উপজেলার প্রায় ৪০টি গ্রামে এই নিয়মে পবিত্র রমজান শুরু হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status