গ্রুপ 'জি'তে পড়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ ইউরোপের দুই দল সার্বিয়া ও সুইজারল্যান্ড এবং আফ্রিকান দল ক্যামেরুন। কাতার বিশ্বকাপে একই গ্রুপে পড়েছে ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগাল ও এডিসন কাভানির উরুগুয়ে। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের গত বিশ্বকাপের শেষ ষোলোতে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা দিয়েছিল।
একবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড পড়েছে গ্রুপ 'বি'তে। স্বাগতিক কাতারের গ্রুপে আছে তিনবারের ফাইনালিস্ট নেদারল্যান্ডস। গত আসরের রানার্সাপ ক্রোয়েশিয়া পড়েছে গ্রুপ এফ'এ। তাদের প্রতিপক্ষ ফিফা র্যাংকিংয়ের দুই নাম্বার দল বেলজিয়াম।