প্রতিবছরের মতো এবারও (১৪৪৩ হিজরি) পবিত্র রমজান মাস উপলক্ষে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে তারাবি ও তাহাজ্জুদের নামাজ অনুষ্ঠিত হবে। গত ২৩ মার্চ এ দুই মসজিদে তারাবি ও তাহাজ্জুদের নামাজে ইমামদের তালিকা চূড়ান্ত করে প্রকাশ করেন মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস। প্রকাশিত তালিকা অনুসারে প্রতিদিন দুজন করে ইমাম ২০ রাকাত তারাবি পড়াবেন। তিন দিনে মোট ছয়জন ইমাম নামাজ পড়াবেন।
মক্কার পবিত্র মসজিদুল হারামে তারাবির নামাজে ইমাম হিসেবে যাঁদের নাম ঘোষণা করা হয়েছে তারা হলেন, শায়খ ড. আবদুল্লাহ আল বিন আওয়্যাদ আল জুহানি, শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস, শায়খ ড. মাহির বিন হামাদ আল মুয়াইকালি, শায়খ ড. ইয়াসির বিন রাশিদ আল দাওসারি, শায়খ ড. সুউদ বিন ইবরাহিম আল শুরাইম ও শায়খ ড. বান্দার বিন আবদুল আজিজ বালিলাহ। এদের মধ্যে রমজান উপলক্ষে অনুষ্ঠিত তাহাজ্জুদ নামাজে ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন শায়খ মুয়াইকালি, শায়খ সুদাইস, শায়খ শুরাইম ও শায়খ বালিলাহ। অন্যদিকে মসজিদ-ই-নববীতে তারাবির নামাজে ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন শায়খ আহমদ বিন তালিব, শায়খ সালাহ আল বুদাইর, শায়খ ড. খালিদ আল মুহান্না, শায়খ ড. আবদুল মুহসিন আল কাসিম, শায়খ ড. আবদুল্লাহ বুয়াইজান ও ড. আহমদ আল হুজাইফি। রমজান উপলক্ষে অনুষ্ঠিত তাহাজ্জুদ নামাজে ইমাম হিসেবে থাকবেন শায়খ আহমদ বিন তালিব, শায়খ সালাহ আল বুদাইর, শায়খ ড. খালিদ আল মুহান্না, শায়খ ড. আবদুল মুহসিন আল কাসিম, শায়খ ড. আবদুল্লাহ বুয়াইজান ও ড. আহমদ আল হুজাইফি।