ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
পায়ে ধরেও রক্ষা করতে পারেননি স্ত্রী, স্বামীকে রড দিয়ে পিটিয়ে হত্যা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 1 April, 2022, 8:41 PM

পায়ে ধরেও রক্ষা করতে পারেননি স্ত্রী, স্বামীকে রড দিয়ে পিটিয়ে হত্যা

পায়ে ধরেও রক্ষা করতে পারেননি স্ত্রী, স্বামীকে রড দিয়ে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে রড দিয়ে পিটিয়ে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। তাকে পেটানোর সময় তার স্ত্রী হামলাকারীদের পায়ে ধরেও মারধর থেকে রক্ষা করতে পারেননি। এরই মধ্যে মারধরের সেই ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

নিহতের নাম আলমগীর হোসেন।

এ ঘটনায় দায়ের হত্যা মামলার প্রধান দুই আসামিকে শুক্রবার ঢাকার শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র‍্যাব-১১। গ্রেফতার দুজন হলেন- ওমর ফারুক (৪৬) ও আব্দুল আলী (৬০)।

শুক্রবার বেলা বেলা ১১টায় আদমজীতে র‍্যাব ১১ এর সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

র‍্যাব ১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, গ্রেফতার দুই আসামিকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

গত ২১ মার্চ বক্তাবলী ইউনিয়নের লক্ষ্মীনগর এলাকায় আলমগীর হোসেন হত্যাকাণ্ড হয়। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত আলমগীর হোসেন (৩৪) গ্রেফতার আসমি আব্দুল আলীর তিশা ব্রিক ফিল্ড ও ওমর ফারুকের মারুফা ব্রিক ফিল্ডে লোড আনলোডের কাজ করতেন। শত্রুতার জের ধরে গত ২১ মার্চ এই দুইজনসহ আরো ৩০-৩৫ জন আলমগীরকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে হাত-পা-দাঁত ভেঙে দেন। সেই সঙ্গে ধারালো চাকু দিয়ে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে পুলিশ। এরপর তাকে ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানে  চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরবর্তীতে ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status