কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ ব্যাপক অনিয়ম ও দুর্নীতির দায়ে সাময়িক বরখাস্ত হওয়া সিনিয়র জেল সুপার রত্না রায়কে বরিশাল কেন্দ্রীয় কারাগারে বদলি করা হয়েছে। সেখানে তিনি সিনিয়র কারা তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।
বুধবার (৩০ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব তাহনিয়া রহমান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রংপুর কেন্দ্রীয় কারাগারের পুকুরের মাছ ও গাছ, সরকারি সম্পদ এবং মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে রত্না রায়ের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। এছাড়া তার স্বামী একজন বেকার হওয়া সত্ত্বেও দামি গাড়ি নিয়ে ঘুরে বেড়ান।
আরো অভিযোগ- অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রত্না রায় অঢেল সম্পদের মালিক হয়েছেন। এ কারণে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে সাময়িক বরখাস্ত করা হয় সিনিয়র জেল সুপার রত্না রায়কে। এরপর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর অনুকূলে কারা অধিদফতরে সংযুক্ত ছিলেন তিনি।