নির্জনে নিয়ে শিক্ষকের ধর্ষণচেষ্টা, বাড়ি ফিরে মাকে জানালো ৬ বছরের মেয়ে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 1 April, 2022, 8:32 PM
নির্জনে নিয়ে শিক্ষকের ধর্ষণচেষ্টা, বাড়ি ফিরে মাকে জানালো ৬ বছরের মেয়ে
নোয়াখালীর চাটখিলে ছয় বছর বয়সী শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, ২৯ মার্চ উপজেলার ৩ নম্বর পরকোট ইউনিয়নের পূর্ব শোশালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেফতার ৪০ বছর বয়সী নূর মোহাম্মদ পরকোট ইউনিয়নের পশ্চিম পরকোট গ্রামের চাঁন মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি মাদরাসার শিক্ষক।
স্থানীয়রা জানায়, ভুক্তভোগী শিশু স্থানীয় একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির ছাত্রী। মঙ্গলবার সকাল ৭টার দিকে কিন্ডারগার্টেনে গেলে কৌশলে নির্জনে নিয়ে তাকে অচেতন করে ধর্ষণের চেষ্টা করেন নূর মোহাম্মদ। বাড়ি ফিরে প্রথমে না জানালেও পরে বিষয়টি মাকে জানায় ছয় বছর বয়সী শিশুটি। এরপর বৃহস্পতিবার রাত ১০টার দিকে চাটখিল থানায় অভিযোগ করেন ভুক্তভোগীর মা।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন জানান, অভিযোগ পেয়ে রাতেই অভিযান চালিয়ে নূর মোহাম্মদকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে তার বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর মা। সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।