ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
২ কোটি ব্যয়ে দশ গম্বুজ মসজিদ বানালেন রোজিনা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 1 April, 2022, 7:11 PM

২ কোটি ব্যয়ে দশ গম্বুজ মসজিদ বানালেন রোজিনা

২ কোটি ব্যয়ে দশ গম্বুজ মসজিদ বানালেন রোজিনা

আশির দশকের জনপ্রিয় নায়িকা রোজিনা ২ কোটি টাকা ব্যয়ে নান্দনিক মসজিদ নির্মাণ করে দিয়েছেন। শুক্রবার জুমার নামাজ পড়ার মাধ্যমে মসজিদটি উদ্বোধন করা হয়।

শৈশবের স্মৃতি বিজড়িত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মসজিদটি নির্মাণ করেন তিনি। মসজিদটির নাম ‘দশ গম্বুজ খাদিজা জামে মসজিদ’।

শুক্রবার রোজিনা গণমাধ্যমকে বলেন, অনেক দিনের স্বপ্ন ছিলো এই মসজিদ নিয়ে। আল্লাহর ঘরটি অবশেষে সম্পন্ন করে আজ উদ্বোধন করা হলো। এই মসজিদ নির্মাণের পেছনে অনেকের অবদান আছে। সবার কাছে অশেষ কৃতজ্ঞ আমি।

নায়িকা রোজিনা  ১৯৭৭ সালে ‘আয়না’ ছবিতে ছোট একটি চরিত্রে শায়লা নাম নিয়ে প্রথম দর্শকের সামনে আসেন। এরপর ‘রাজমহল’ ছবিতে নায়িকা হিসেবে তার অভিষেক হয়। ছবিটি ১৯৭৮ সালে মুক্তি পায়। ছবিটি সে সময় সুপার ডুপার হিট করায় রোজিনাকে আর ফিরে তাকাতে হয়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status