ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
লক্ষ্মীপুর প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 1 April, 2022, 2:27 PM

লক্ষ্মীপুর প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন

লক্ষ্মীপুর প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন

লক্ষ্মীপুর জেলা প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সেইফ হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন হাসান রাজুকে সভাপতি ও মাতৃছায়া হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান তুহিন চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে জেলা শহরের রোজগার্ডেন রেস্টুরেন্টে দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না ফলাফল ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, ওনার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি কামালুর রহিম সমর, সাংবাদিক আবদুল মালেক প্রমুখ।

কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি নাজমুল হোসাইন, মাসুদ আলম, তাফাজ্জাল হোসেন, রেজাউল করিম ফরহাদ, জহিরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক হোসেন, তারেক মনোয়ার, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম মিয়াজি, মেহেদি হাসান, ফিরোজ আলম, মিজানুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান ও সহ-অর্থবিষয়ক সম্পাদক নুরনবী শিপন, দফতর সম্পাদক রাশেদুল ইসলাম, সহ-দফতর সম্পাদক মিজান ভূঁইয়া, প্রচার ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক মামুন হোসাইন, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনামুল হক রতন, ক্রীড়া সাংস্কৃতিক ও শ্রম বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন, অনলাইন বিষয়ক সম্পাদক ইসমাইল খাঁন সুজন ও ১২ জনকে নির্বাহী সদস্য নির্বাচিত করা হয়।

বক্তারা বলেন, রোগ নিরুপনের জন্য আধুনিক সরঞ্জামের পাশাপাশি দক্ষ টেকনিশয়ান নিয়োগ করতে হবে। রোগীদের সেবা সঠিকভাবে নিশ্চিত করতে হবে। এখানকার হাসপাতালগুলোতেই যেন রোগীরা সঠিকভাবে সেবা পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। রোগীদের সেবায় হাসপাতাল কর্তৃপক্ষকে যথেষ্ঠ বিনয়ী হতে ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status