ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
৫ দফা দাবিতে লক্ষ্মীপুরে সরকারি কর্মচারীদের বিক্ষোভ
মোস্তাফিজুর রহমান টিপু
প্রকাশ: Friday, 1 April, 2022, 2:24 PM

৫ দফা দাবিতে লক্ষ্মীপুরে সরকারি কর্মচারীদের বিক্ষোভ

৫ দফা দাবিতে লক্ষ্মীপুরে সরকারি কর্মচারীদের বিক্ষোভ

লক্ষ্মীপুরে ৫ দফা দাবিতে সরকারি কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করেছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে জেলা কালেক্টরেট ভবনের সামনে বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়েছে। পরে কালেক্টরেট প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম,  যুগ্ম-সাধারণ সম্পাদক মহসিন কবির, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান ও প্রচার সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

দাবিগুলো হল, ৫০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান, নবম পে-স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসন, টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, ন্যায্যমূল্যে রেশন প্রথা চালু ও সচিবালয়ের মতো পদবী পরিবর্তন।

বক্তারা বলেন, ন্যায্য দাবি আদায়ে আমরা আন্দোলন করে যাচ্ছি। সরকার যেন আমাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করে। তা না হলে কেন্দ্রীয় নির্দেশনায় আমরা আরও বড় ধরণের আন্দোলনে মাঠে নামবো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status