ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
মৃত নারীর ভ্যানিটি ভ্যাগে কাফনের কাপড়
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 1 April, 2022, 12:23 PM

মৃত নারীর ভ্যানিটি ভ্যাগে কাফনের কাপড়

মৃত নারীর ভ্যানিটি ভ্যাগে কাফনের কাপড়

রাজধানীর যাত্রাবাড়ীতে মাতুয়াইল এলাকার একটি বাসা থেকে হ্যাপি আক্তার (২০) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর পর তার ভ্যানিটি ব্যাগে কাফনের কাপড় পাওয়া গেছে। তিনি বিষপানে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে পরিবারের সদস্যরা।  

বুধবার দিবাগত রাতে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হ্যাপি আক্তার কুমিল্লার দাউদকান্দির দুদু মিয়ার মেয়ে।

নিহতের মামাতো বোন আনোয়ারা বেগম জানান, তার বোন হ্যাপি আক্তার কুমিল্লার দাউদকান্দি থেকে ঢাকায় বেড়াতে আসেন। বুধবার তাকে বাসায় রেখে তিনি এবং তার স্বামী কাজে যান। রাত ১০টার দিকে বাসায় ফিরে এসে দরজা বন্ধ পান। অনেক ডাকাডাকি করা হলেও তিনি দরজা খুলছিলেন না। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা দেখেন হ্যাপি বিছানায় শুয়ে আছেন। তবে তার মুখ দিয়ে লালা বের হচ্ছিল। পরে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। তার ভ্যানিটি ব্যাগে কাফনের কাপড় ছিল। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা জানাতে পারেননি আনোয়ারা।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, 'মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ খতিয়ে দেখছে। '

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status