ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
গর্ভবতী ছাগলকে ধর্ষণ করে খুন!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 31 March, 2022, 7:33 PM

গর্ভবতী ছাগলকে ধর্ষণ করে খুন!

গর্ভবতী ছাগলকে ধর্ষণ করে খুন!

রাতের অন্ধকারে একটি গর্ভবতী ছাগলকে ধর্ষণ ও খুন করার অভিযোগ উঠল তামিলনাড়ুর এক ব্যক্তির বিরুদ্ধে। কেরালার একটি হোটেলে কাজ করত সে।

মঙ্গলবার (৩০ মার্চ) রাতে ওই ঘৃণ্য কাজ সে করেছে বলে অভিযোগ। এরইমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে ও তদন্ত শুরু হয়েছে।

ঘটনা সম্পর্কে হোটেল মালিক জানিয়েছেন, তিনি ও হোটেলের অন্য কর্মীরা মঙ্গলবার রাত ১১টা নাগাদ আচমকাই জেগে ওঠেন ছাগলটির আর্তনাদ শুনে। তার দ্রুত সেই আওয়াজ অনুসরণ করে ঘটনাস্থলে পৌঁছে দেখেন ছাগলটি তার খাঁচার বাইরে পড়ে রয়েছে। জায়গাটি ভেসে যাচ্ছে রক্তস্রোতে। সেই সময়ই চোখে পড়ে কেউ একজন সেখান থেকে পালাতে চাইছে। পরে সেই পলাতককে চিহ্নিত করা হয়।

জানা যায়, সে এই হোটেলেরই কর্মী। নাম সেন্থিল। গত বছর দুয়েক ধরে সে কাজ করত এই হোটেলে। পুলিশ তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

এরইমধ্যে একটি এফআইআর দায়ের করা হয়েছে সেন্থিলের বিরুদ্ধে। তার বিরুদ্ধে পশুদের প্রতি নিষ্ঠুরতা সংক্রান্ত ভারতীয় দণ্ডবিধির নানা ধারায় অভিযোগ আনা হয়েছে। তবে হোটেল মালিক ও অন্যান্যদের অভিযোগ, এই ঘটনায় কেবল সেন্থিল নয়, আরও দু’জন জড়িত। তবুও কেবল ওই ব্যক্তিকেই জড়ানো হচ্ছে।

তদন্তকারী এক পুলিশ অফিসার জানিয়েছেন, ওই ছাগলটির ময়নাতদন্ত করা হয়েছে। যে পশু চিকিৎসক ময়নাতদন্ত করেছেন, তিনি তার রিপোর্টে জানিয়েছেন ছাগলটির সঙ্গে যে অস্বাভাবিক যৌনতা হয়েছিল তার প্রমাণ মিলেছে। তবে ঠিক কী কারণে ছাগলটির মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status