ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
বেসিসের স্থায়ী কমিটির কো-চেয়ারম্যান হলেন মোঃ আজিজুল হক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 31 March, 2022, 6:44 PM
সর্বশেষ আপডেট: Thursday, 31 March, 2022, 6:56 PM

বেসিসের প্রেসিডেন্ট রাসেল টি আহমেদ (বামে) ও মোঃ আজিজুল হক (ডানে)

বেসিসের প্রেসিডেন্ট রাসেল টি আহমেদ (বামে) ও মোঃ আজিজুল হক (ডানে)

মোঃ আজিজুল হক বেসিসের স্থায়ী কমিটি (অন কন্টাক্ট সেন্টার এবং বিপিও)  এর কো-চেয়ারম্যান হিসাবে মনোনীত হয়েছেন। 


আজিজুল হক বর্তমানে নিউইয়র্ক ভিত্তিক ওয়েষ্টার্ন কেয়ার পিসি এর বাংলাদেশস্থ অফিসে এ চীফ অপারেটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন। 


ইতিপূর্বে তিনি ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর  '২০০০ অন্টারপ্রেনিউয়ার' তৈরীর প্রকল্পের গুরুত্বপূর্ন দায়িত্বে ছিলেন এবং দেশব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের অন্টারপ্রেনিউর হিসাবে নিজেকে তৈরী হতে উৎসাহিত করতে ব্যাপক ভুমিকা পালন করেন। 


তিনি ডেফোডিল আর্ন্তজাতিক বিশ্ববিদ্যালয়ের ’মার্কেটিং এবং ব্রান্ড ডেভেলপমেন্ট সেকশনের ইনিশিয়েটর এবং ডেফোডিল গ্রুপের ব্রান্ডিং এর দায়িত্বে ছিলেন। 


লস এঞ্জেলস ভিত্তিক বাংলাদেশের প্রথম ডেবিড কার্ড কোম্পানী আমেরিকান রেডিক্যাশ (বাংলাদেশ) লিঃ এর মাধ্যমে কর্মজীবন শুরু করা আজিজুল হক ওয়ান স্টুডেন্ড ওয়ান ল্যাপটপ, অন্টারপ্রেনিউরশীপ এন্ড ইনোভেশন এক্সপো প্রজেক্টসহ দেশের বেশকিছু আলোচিত প্রজেক্টের অন্যতম সহযোগী স্ট্র্যাটেজিক প্লানার। 


জেনেভা ভিত্তিক চাইল্ড এন্ড ফাইনান্স ইন্টারন্যাশনাল, বাংলাদেশ ব্যাংক, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং এন্টারপ্রাইজ কম্পিটিভিবনেস ইন্সিটিটিউট এর সহযোগীতায় তিনিই বাংলাদেশে সর্বপ্রথম দেশব্যাপী 'গ্লোবাল মানি উইক'  উদযাপনের সূচনা করেন।


বেসিসের নব নির্বাচিত প্রেসিডেন্ট রাসেল টি আহমেদসহ বর্তমান নের্তৃত্বকে ধন্যবাদ জানিয়ে নতুন সময়কে তিনি বলেন, বাংলাদেশের আইসিটি ইন্ডাস্ট্রিজকে এগিয়ে নিতে বর্তমান বেসিস নের্তৃবৃন্দের যে সূদুর প্রসারী পরিকল্পনা তা বাস্তবায়নে নিজের অবস্থান থেকে তিনি সর্বোচ্চ সহযোগীতা করবেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status