ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
হয়রানির অভিযোগ নারী ফুটবলারের, সত্যতা না পাওয়ার দাবি বার্সার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 31 March, 2022, 6:24 PM

হয়রানির অভিযোগ নারী ফুটবলারের, সত্যতা না পাওয়ার দাবি বার্সার

হয়রানির অভিযোগ নারী ফুটবলারের, সত্যতা না পাওয়ার দাবি বার্সার

বার্সেলোনা থেকে লেভান্তে ধারে খেলছেন ১৮ বছরের জিওভানা কুইরোজ। বার্সা সভাপতির উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন তিনি। সেখানে বেশ কিছু অভিযোগ এনেছেন জিওভানা। তিনি দাবি করেছেন, বার্সা থেকে ব্রাজিলের হয়ে খেলতে যাওয়ার সময় তাকে পদে পদে বাধা দেওয়া হয়েছে, অকারণে বন্দী রাখা হয়েছে। দেশের হয়ে খেলে বার্সায় ফেরার পর তাকে নানাভাবে হয়রানি করা হয়েছে।

জিওভানা জানিয়েছেন, বার্সায় খেলতে আসার পর তাকে বেশ ভালোভাবেই স্বাগত জানানো হয়েছিল। কিন্তু দেশের হয়ে খেলতে চাওয়ায় পদে পদে বাধা সৃষ্টি করায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। সেখান থেকে স্বাভাবিক অবস্থায় ফিরতে তার বেশ সময় লেগেছিল।
এদিকে জিওভানার অভিযোগের জবাবে বার্সেলোনা জানিয়েছে, ফিফা ও বার্সা এ নিয়ে তদন্ত করেছে। তারা জিওভানার অভিযোগের সত্যতা পায়নি। করোনাভাইরাস সংক্রমিত ব্যক্তির কাছাকাছি আসায় জিওভানাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status