ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
মুখ খুললেন সঞ্চালককে চড় মারা স্মিথের স্ত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 31 March, 2022, 11:26 AM

মুখ খুললেন সঞ্চালককে চড় মারা স্মিথের স্ত্রী

মুখ খুললেন সঞ্চালককে চড় মারা স্মিথের স্ত্রী

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে বসেছিলো একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৪তম আসর। এবারের অস্কারে ‘কিং রিচার্ড’ ছবির রিচার্ড উইলিয়ামস চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন উইল স্মিথ। এবারের আয়োজনে সঞ্চালনার দায়িত্ব পালন করেছেন কমেডিয়ান ক্রিস রক।

অনুষ্ঠান উপস্থাপনার ফাঁকে ফাঁকে নানান ধরনের রসিকতা করছিলেন সঞ্চালক ক্রিস। একপর্যায়ে স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেটকে ইঙ্গিত করে তিনি বলেন, আমি জি আই জেন-এর সিক্যুয়েলের অপেক্ষায় রয়েছি। তার এমন রসিকতায় বেশ চটে যান স্মিথ। অভিনেতা নিজের আসন ছেড়ে মঞ্চে গিয়ে সঞ্চালকের গালে সজোরে এক থাপ্পড় বসিয়ে দেন। তবুও স্মিথের রাগ কমেনি। নিজের আসন থেকে চিৎকার করে বলেন, তোমার এসব নোংরা কথা থেকে আমার স্ত্রীকে দূরে রাখো।

১৯৯৭ সালের ‘জি আই জেন’ সিনেমার নায়িকার মাথায় চুল কম থাকা নিয়ে সে সময় বেশ চর্চা হয়েছিল। স্মিথের স্ত্রী জাডার মাথাতেও চুল কম। আর এ জন্যই রসিকতা করে তাকে ‘জি আই জেন ২’-এর নায়িকা হিসেবে ইঙ্গিত করেন সঞ্চালক ক্রিস।

জানা গেছে, অ্যালোপেশিয়া রোগে আক্রান্ত জাডা। এই রোগের হলে মাথার চুল পড়ে যায়। স্ত্রীর অসুস্থতা নিয়ে রসিকতা মানতে পারেননি স্মিথ। আর তাই তিনি মেজাজ হারিয়েছিলেন। অবশ্য এই ঘটনার জন্য ক্রিসের কাছে ক্ষমাও চান স্মিথ। তবুও এক চড়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। এবার স্বামীর পক্ষে মুখ খুললেন স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেট।

তিনি বলেন, দিস ইজ অ্যা সিজন ফর হিলিং, আই অ্যাম হেয়ার ফর ইট। যার বাংলা অর্থ দাঁড়ায়- এটা ক্ষততে প্রলেপ লাগানোর সময়, সেজন্যই আমি এখানে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status