ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
এবার কাঁচা বাদাম গানে নেচে ভাইরাল মাধুরী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 31 March, 2022, 11:29 AM
সর্বশেষ আপডেট: Thursday, 31 March, 2022, 11:32 AM

এবার কাঁচা বাদাম গানে নেচে ভাইরাল মাধুরী

এবার কাঁচা বাদাম গানে নেচে ভাইরাল মাধুরী

সামাজিকমাধ্যমের কারণে ‘কাঁচা বাদাম’ গান গেয়ে রাতারাতি তারকা বনে যান ভারতের পশ্চিমবঙ্গের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। সেই গানটি ভারতের সীমানা ছাড়িয়েও বিভিন্ন দেশের মানুষের মন ছুয়ে যায়।

অনেক তারকারাও গানটির সঙ্গে নেচে তা পোস্ট করেছেন। এবার সেই দলে যোগ দিলেন বলিউড ডিভা মাধুরী দীক্ষিত।

‘কাঁচা বাদাম’ গানে কোমর দোলানোর সেই ভিডিও ইনস্ট্রাগ্রাম আইডিতে শেয়ার করেন মাধুরী। এতে দেখা যায়, তার সঙ্গে সঙ্গ দিয়েছেন বলিউড অভিনেতা রীতেশ দেশমুখ। মাধুরীর পোস্ট করা সেই ভিডিও এখন সামাজিকমাধ্যমে ভাইরাল।

ওই পোস্টের ক্যাপশনে মাধুরী লেখেন, দারুণ আনন্দ করলাম। তাই নয় কি? রীতেশ দেশমুখ ধন্যবাদ আমার সঙ্গে এই গানে যোগ দেওয়ার জন্য।

প্রায় চার দশক ধরে বলিউডের সিনেমায় কাজ করছেন মাধুরী। সম্প্রতি এই অভিনেত্রী নাম লিখিয়েছেন ওটিটি প্ল্যাটফর্মেও। নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘দ্য ফেম গেম’-এ সুপারস্টার অনামিকা আনন্দের ভূমিকায় থাকছেন তিনি। এটি নির্মাণ করছেন বিজয় নাম্বিয়ার ও করিশ্মা কোহলি।

ভিডিওটি দেখতে >>>এখানে<<< ক্লিক করুন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status