ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
দুর্নীতিতে থেমে থাকা প্রকল্প ফের সচল, পিরোজপুরে প্রধানমন্ত্রীর কড়া বার্তা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 5 May, 2026, 5:15 PM

দুর্নীতিতে থেমে থাকা প্রকল্প ফের সচল, পিরোজপুরে প্রধানমন্ত্রীর কড়া বার্তা

দুর্নীতিতে থেমে থাকা প্রকল্প ফের সচল, পিরোজপুরে প্রধানমন্ত্রীর কড়া বার্তা

পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে এবং দুর্নীতির কারণে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা সড়ক নির্মাণ প্রকল্পগুলো দ্রুত পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে মঙ্গলবার (৫ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সংসদ সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে প্রায় অর্ধঘণ্টা আলোচনা করেন। তিনি জেলার উন্নয়ন কার্যক্রমের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত অবহিত হন এবং স্থবির হয়ে থাকা প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
বৈঠকে বিশেষভাবে গুরুত্ব পায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অধীনে বাস্তবায়নাধীন প্রকল্পগুলো। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পিরোজপুরে চলমান ১১টি উন্নয়ন প্রকল্পের মধ্যে ৮টি দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এসব প্রকল্প দ্রুত পুনরায় চালুর জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী নাজিরপুর থেকে বৈঠাকাঠা পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার সড়ক নির্মাণ দ্রুত শুরু করার দাবি জানান। তিনি বলেন, চলমান দুর্নীতি মামলার নিষ্পত্তির জন্য অপেক্ষা না করে জরুরি ভিত্তিতে রাজস্ব বাজেটের রক্ষণাবেক্ষণ খাত থেকে বরাদ্দ দিয়ে কাজ শুরু করা যেতে পারে। প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন।

দুর্নীতিতে থেমে থাকা প্রকল্প ফের সচল, পিরোজপুরে প্রধানমন্ত্রীর কড়া বার্তা

দুর্নীতিতে থেমে থাকা প্রকল্প ফের সচল, পিরোজপুরে প্রধানমন্ত্রীর কড়া বার্তা

এছাড়াও জেলার সার্বিক সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একাধিক প্রস্তাব উপস্থাপন করা হয়, যা বাস্তবায়িত হলে জনদুর্ভোগ উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহমেদ সোহেল মঞ্জুর, পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলাল, স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল ইসলাম, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর এই নির্দেশনার ফলে পিরোজপুরের স্থগিত উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়িত হবে এবং জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থায় দৃশ্যমান উন্নয়ন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status