ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
দিনাজপুরে পরকীয়ার জেরে খুন!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 6 March, 2022, 6:04 PM

দিনাজপুরে পরকীয়ার জেরে খুন!

দিনাজপুরে পরকীয়ার জেরে খুন!

দিনাজপুরের পার্বতীপুরে পরকীয়া সম্পর্কের জের ধরে বাবলু সরদার ধলা (৪০) নামে একজন মুরগী ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্যে নারীসহ দুইজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে পার্বতীপুরের হাবড়া ইউনিয়নের ফুলেরঘাট ঘনেশ্যামপুর মাঝাপাড়া নামক স্থানে এই ঘটনাটি ঘটেছে। রবিবার সকালে পুলিশ বাবলু সরদার ধলার লাশ উদ্ধার করেছে। নিহত বাবলু সরদার ধলা (৪০) পার্বতীপুর উপজেলার তাজির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পার্বতীপুরের হাবড়া ইউপির ফুলেরঘাট ঘনেশ্যামপুর সরদারপাড়া গ্রামের শাহানাজ বেগমের স্বামী আজিজুল ইসলাম বাড়ীতে না থাকার সুবাদে তার বাড়ীতে স্থানীয় যুবকদের যাতায়াত ছিল। এলাকাবাসীর ধারনা ঘটনার দিন বাবুল সর্দার, শাহানাজের বাড়িতে অবস্থান করছিল। সেখান থেকে নিজ বাড়ীতে আসার পথে ঘনেশ্যামপুর নামক স্থানে হত্যাকান্ডের শিকার হয় সে। রবিবার সকালে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থানের পার্শ্ববর্তী ঝোপঝাড় থেকে বাবলু সরদারের লাশ উদ্ধার করে।

পার্বতীপুর-ফুলবাড়ী সার্কেলের এএসপি মো. আসাদুজ্জামান জানান, পরকীয়া সম্পর্কের জের ধরে এই হত্যার ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।এ ঘটনায় জিঙ্গাসাবাদের জন্য শাহানাজ বেগম (৩৫) ও জাহিনুর আলম (৩০) ঝানু নামে ২ জনকে আটক করা হয়েছে। সেই সাথে আটক জাহিনুর আলমের বাড়ি থেকে একটি ধারালো চাকু ও রক্তমাখা কাপড় উদ্ধার করেছে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status