ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
সোনাক্ষীর বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 6 March, 2022, 5:57 PM

সোনাক্ষীর বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

সোনাক্ষীর বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

প্রতারণা মামলায় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিরুদ্ধে। ইন্ডিয়া টাইমস ও জি নিউজ জানিয়েছে, এ অভিনেত্রীর বিরুদ্ধে  ৩৭ লাখ রুপি জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।

সোনাক্ষী বিরুদ্ধে অভিযোগ, দিল্লিতে একটি অনুষ্ঠানের জন্য ৩৭ লাখ রুপি নিয়ে সেখানে যাননি। অর্থ ফেরত চেয়েও পাননি আয়োজকরা। এই অভিযোগে প্রতারণার মামলা দায়ের করেছেন অনুষ্ঠানের আয়োজক প্রমোদ শর্মা।

এই মামলার শুনানির জন্য সোনাক্ষীর মোরদাবাদে যাওয়ার কথা থাকলেও যাননি তিনি। ধারাবাহিকভাবে অনুপস্থিত থাকার কারণে আদালত এ অভিনেত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

যদিও বিষয়টি নিয়ে সোনাক্ষীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে, এর আগে মামলার তদন্তের জন্য পুলিশ যখন সোনাক্ষীর বাড়িতে গিয়েছিলো- তখন এই অভিনেত্রী বলেছিলেন, তিনি মামলাটি তদন্তে পুরো সহযোগিতা করবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status