ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
শীতলক্ষ্যায় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, নিখোঁজ ৩
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 6 March, 2022, 2:12 PM

শীতলক্ষ্যায় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, নিখোঁজ ৩

শীতলক্ষ্যায় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, নিখোঁজ ৩

শীতলক্ষ্যা নদীতে বালুবাহী ট্রলারের (বাল্কহেড) ধাক্কায় যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে দুই শিশুসহ তিন যাত্রী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

বিআইডব্লিউটিএর নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজদের সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।

এর আগে শনিবার বিকালে বন্দর সেন্ট্রাল খেয়াঘাটে নৌকাডুবির এ ঘটনা ঘটে।

বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, শনিবার বিকালে ১৫-২০ যাত্রী নিয়ে নদীর পশ্চিমপাড় থেকে একটি নৌকা ছেড়ে আসে। মাঝনদীতে আসার পর একটি বালুবাহী ট্রলার (বাল্কহেড) যাত্রীবাহী নৌকাটিকে ধাক্কা দেয়।

এতে নৌকাটি নিমজ্জিত হয়। পারাপাররত অন্য নৌকার মাঝি ও যাত্রীরা অধিকাংশ যাত্রীকে উদ্ধার করলেও নিখোঁজ হয় দুই শিশুসহ তিন যাত্রী। খবর পেয়ে রাতে বিআইডব্লিউটিএর নৌপুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা নিখোঁজদের সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চালায়।

রোববার সকালে নিখোঁজদের সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চলছে বলে জানান ওসি দীপক চন্দ্র সাহা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status