ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ছাত্রাবাসে সুইসাইড নোট লিখে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীর আত্মহত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 6 March, 2022, 2:08 PM

ছাত্রাবাসে সুইসাইড নোট লিখে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীর আত্মহত্যা

ছাত্রাবাসে সুইসাইড নোট লিখে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীর আত্মহত্যা

রংপুর মহানগরীর একটি ছাত্রাবাস থেকে শহিদুল ইসলাম শহীদ (২২) নামে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ওই শিক্ষার্থীর পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে।

শনিবার বেলা দেড়টার দিকে নগরীর দর্শনা এলাকার কলেজ রোডের নীলাঞ্জনা ছাত্রাবাসের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত শহিদুল ইসলাম শহীদ রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা হলদিবাড়ি গ্রামের শফিকুল ইসলামের ছেলে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য রংপুরে এসে কোচিং করছিলেন তিনি।

ছাত্রাবাসের মালিক শামীম বলেন, শহিদুল শুক্রবার রাতে রুমে একা ঘুমিয়েছিলেন। সকালে উঠতে দেরি হওয়ায় সন্দেহ হলে অনেক ডাকাডাকি করেন তারা। একপর্যায়ে বাধ্য হয়ে দরজা ভেঙে দেখেন শহীদ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায়। দ্রুত থানা পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে তাজহাট থানার এসআই ইজার আলী বলেন, শহিদুল এই বছর উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। এক মাস আগে বিশ্ববিদ্যালয় ভর্তির কোচিং করতে রংপুরে আসেন। শনিবার সকাল থেকে তার ঘরের দরজা বন্ধ দেখে মেস থেকে আমাদের খবর দেওয়া হয়। আমরা দরজা ভেঙে দেখি সিলিংফ্যানের সঙ্গে তার লাশ ঝুলছে।

তিনি আরও জানান, লাশের পাশ থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। এতে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় উল্লেখ করে কিছু কথা লেখা রয়েছে। তার মৃত্যুতে যেন কোনো মামলা না হয়, সেটিও নোটে বলা হয়েছে। তবে প্রাথমিকভাবে এই আত্মহত্যার পেছনে প্রেমঘটিত ব্যাপারকে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এদিকে তাজহাট থানার ওসি আখতারুজ্জামান প্রধান বলেন, ধারণা করা হচ্ছে, হতাশ হয়ে ছেলেটি মারা গেছে। লাশ থানায় নেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা আসার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status